1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভিসা নিয়ে কোনো সমস্যা নেই: ধর্মমন্ত্রী

  • মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৩০৫ বার পড়া হয়েছে

ভিসা নিয়ে কোনো সমস্যা নেই : ধর্মমন্ত্রী

ভিসা নিয়ে কোনো সমস্যা নেই এবং সব হজযাত্রী সঠিক সময়ে সৌদি আরবে যেতে পারবেন বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।

মঙ্গলবার (৭ মে) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ধর্মমন্ত্রী বলেন, ‘ভিসা নিয়ে কোনো সমস্যা নেই। এটা যে যেভাবে বলুক, ফ্লাইট যখন যেটা চালু হচ্ছে, আমাদের হজযাত্রীরা টিকিট নিচ্ছেন, ভিসা নিচ্ছেন। কোনো সমস্যা নেই। আপনারা নিশ্চিত থাকুন, এটা কোনো সমস্যা হবে না। আমরা নির্দ্বিধায় এটা চালিয়ে নিতে পারব, সে সুযোগ আমাদের আছে।’

তিনি বলেন, ‘সমস্যার চিন্তা তো আপনাদের চাইতে আমাদের বেশি। আমরা সমস্যা অনুভব করছি না। আমরা সঠিক সময় আমাদের সব কাজই করতে পারব ইনশাআল্লাহ। এতে কোনো সন্দেহ নেই।’

তিনি আরও বলেন, ‘হজযাত্রী নেওয়ার দায়িত্ব সৌদি আরব সরকারের। ভিসা দেওয়ার দায়িত্বও তাদের। তারা যদি হজযাত্রী না নিতে পারে, তাহলে ব্যর্থতা তাদের। তবে আমি এটুকু বলতে পারি, আমাদের পক্ষ থেকে এবং সৌদি সরকারের পক্ষ থেকে, সব হজযাত্রী সঠিক সময়ে হজে যেতে পারবেন। আর সঠিক সময়ে ভিসা হবে ইনশাআল্লাহ।’

চলতি বছরের হজ কার্যক্রম আগামীকাল বুধবার (৮ মে) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বেলা ১১টায় রাজধানীর আশকোনায় হজক্যাম্পে আনুষ্ঠানিকভাবে হজ কার্যক্রম উদ্বোধন করবেন তিনি। আনুষ্ঠানিক উদ্বোধনের পর বৃহস্পতিবার (৯ মে) থেকে হজ ফ্লাইট শুরু হবে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী ১৬ জুন। ২০২৪ সালের হজে বাংলাদেশ থেকে ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী হজ পালন করবেন।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews