1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আজ রোববার দেশের পথে রওনা হচ্ছে এমভি আবদুল্লাহ

  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২৭৬ বার পড়া হয়েছে

আজ রোববার দেশের পথে রওনা হচ্ছে এমভি আবদুল্লাহ 

সংযুক্ত আরব আমিরাতের আল-হামরিয়া বন্দর থেকে সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ আজ রোববার (২৮ এপ্রিল) দেশের উদ্দেশে রওনা হবে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপের মিডিয়া ফোকাল পার্সন মিজানুল ইসলাম।

তিনি জানান, শনিবার (২৭ এপ্রিল) দুবাইয়ের আল-হামরিয়া বন্দরের জেটিতে থাকা এমভি আবদুল্লাহতে পণ্য লোড করা শেষ হয়েছে। কাল (রোববার) সকালে জাহাজ বাংলাদেশের উদ্দেশে রওনা হবে।

তিনি আরও জানান, জাহাজে করেই ২৩ নাবিকের সবাই দেশে ফিরবেন।

জাহাজটি দেশে পৌঁছাতে কতদিন লাগতে পারে, সে বিষয়ে জানতে চাইলে মিজানুল ইসলাম বলেন, ‌কাল (রোববার) রওনা হলে মে মাসের মাঝামাঝিতে দেশে পৌঁছাতে পারবে এমভি আবদুল্লাহ।

প্রসঙ্গত, গত ১২ মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে সোমালিয়া উপকূল থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। অস্ত্রের মুখে জাহাজসহ ২৩ নাবিককে জিম্মি করা হয়।

এর ৩৩ দিন পর গত ১৩ এপ্রিল জাহাজ ছেড়ে চলে যায় জলদস্যুরা। এরপর কয়লা খালাসের জন্য দুবাইয়ের আল হামরিয়া বন্দরের উদ্দেশে জাহাজটি রওনা হয়।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews