1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের আগেই জনগণের মন কেড়েছেন সহকারী অধ্যাপক রফিকুল আলম

  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের আগেই জনগণের মন কেড়েছেন সহকারী অধ্যাপক রফিকুল আলম

মো: সাদেকুল ইসলাম লালমনিরহাট আদিতমারি প্রতিনিধি :

 দ্বিতীয় ধাপে আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী   সহকারী অধ্যাপক রফিকুল আলম  নির্বাচনী প্রচার-প্রচারণা ও গণসংযোগ এরই মধ্যে সবার দৃষ্টি কেড়েছে।বিভিন্ন কৌশলে ভোটারদের মন জয় করতে ও জনসমর্থন আদায় করতে সামাজিক, পারিবারিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিচ্ছেন তিনি।যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে।

উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে করছেন উঠান বৈঠক।ভোটারদের দোয়া ও সমর্থন চাচ্ছেন প্রতিনিয়ত।খোঁজ নিচ্ছেন এলাকার শিশু-কিশোর ও তরুণসহ অসুস্থ্য রোগী এবং বয়োবৃদ্ধদের।

গত কয়েক দিন আদিতমারী উপজেলা   ঘুরে  সহকারী অধ্যাপক রফিকুল আলমের  গণসংযোগের এমন চিত্রই দেখা গেছে।মনোনয়ন দাখিলের আগেই উপজেলার ৮টি ইউনিয়নেই তিনি প্রচারণা শেষ করেছেন বলেও জানা গেছে।

বিগত কয়েক বছর ধরে   রফিকুল আলম  তাঁর ব্যক্তিগত তহবিল হতে শীতের সময় শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ, কণ্যাদায়গ্রস্ত অসংখ্য পিতাকে আর্থিক সহায়তা প্রদান, মসজিদ, মন্দির, স্কুল-কলেজ, মাদরাসা, ঈদগাহ মাঠ ও শ্মশানে আর্থিক অনুদান প্রদান, বিভিন্ন ক্লাবে খেলার সরঞ্জাম প্রদান,

গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে আর্থিক সহায়তা প্রদান ও অসুস্থ্য গরীব রোগীদের সুচিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করে আসছেন বলে আদিতমারীর বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে।এর ফলে আদিতমারীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সরব হয়েছেন রফিকুল আলমের পক্ষে  পক্ষে।

ছাত্র, যুবক ও খেটে খাওয়া শ্রমিক শ্রেণির অনেককেই তাঁর পক্ষে গণসংযোগে অংশ নিতে এবং ভোট চাইতে দেখা গেছে।এলাকার সাধারণ ভোটার ও সচেতন মহলের সঙ্গে আলাপ করে জানা যায়, সৎ, নিষ্ঠাবান, পরোপকারী ও গ্রহণযোগ্য প্রার্থীকে তারা বিজয়ী করতে চান।

দ্বিতীয় ধাপে ১৬১টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।গত ১ এপ্রিল নির্বাচন কমিশন সচিব জাঙ্গাহীর আলম এ তফসিল ঘোষণা করেন।ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে যেসব উপজেলায় নির্বাচন হবে সেখানে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল।মনোনয়ন বাছাই হবে ২৩ এপ্রিল।

মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল এবং ২১ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।তার মধ্যে লালমনিরহাট জেলার   আদিত মারি  উপজেলাও রয়েছে।উপজেলা নির্বাচন কার্যালয়ের সূত্রে জানা যায়, ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত আদিতমারী উপজেলা পরিষদ।

সেগুলো হলো-দুর্গাপুর. ভেলাবাড়ি. সারপুকুর. সাপটি  বাড়ি. ভাদাই. মহিষখোচা. পলাশী ও কমলা বাড়ি ইউনিয়ন পরিষদ ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews