1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঘাটাইলের বিভিন্ন স্থানে বৃষ্টি প্রার্থনায় নামাজ আদায়

  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৪৮ বার পড়া হয়েছে

ঘাটাইলের বিভিন্ন স্থানে বৃষ্টি প্রার্থনায় নামাজ আদায়

রেজাউল করিম রাজু, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি:

টাঙ্গাইলের ঘাটাইলে চলমান তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য শনিবার উপজেলার বিভিন্ন স্থানে  ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। নামাজ শেষে মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা এবং বৃষ্টির জন্যে বিশেষ মুনাজাত করা হয়।

সকাল সাড়ে ৯ টায় উপজেলার সন্ধানপুর ইউনিয়নে কুশারিয়া উচ্চ  বিদ্যালয় মাঠে খোলা আকাশের নিচে ইসতিসকার নামাজের আয়োজন করা হয়। কুশারিয়া বাসস্টেন্ড জামে মসজিদের ইমাম মোহাম্মদ হায়দার আলী নামাজের ইমামতি ও মুনাজাত পরিচালনা করেন। এ সময় স্থানীয় ইউপি সদস্য মো. জুয়েল আহমেদ উপস্থিত ছিলেন।

অপরদিকে সকাল সাড়ে  ১০টায় উপজেলার দিঘর ইউনিয়নের মাইধারচালা উচ্চ বিদ্যালয়  মাঠে মাওলানা মুফতি হাবিবুর রহমান যুক্তিবাদির ইমামতিতে ইসতিসকার নামাজ আদায় করা হয়। এ সময় দিঘর ইউপি সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুদ উপস্থিত ছিলেন।

এছাড়াও সকাল ১১টায় দিগড় ইউনিয়নের বীরকাছড়া নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়। দিগড় উত্তর পাড়া জামে মসজিদের ঈমাম হাফেজ মাওলানা মুফতি ওমর ফারুক ইমামতি করেন।

বীরকাছড়া বাইতুল জান্নাত জামে মসজিদের ঈমাম মাওলানা ইউনুসুল ইসলাম দোয়া পরিচালনা করেন। এ সময় স্থানীয় ইউপি সদস্য  হাসান তালুকদার ও  মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

উভয়স্থানে দুই রাকাত নামাজ শেষে দুই হাত তুলে প্রচন্ড গরম, তীব্র তাপপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে বৃষ্টি চেয়ে মহান আল্লাহতালার কাছে মুনাজাত করেন মুসল্লীরা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews