1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সপরিবারে এমপি জাফর দুদকে হাজির হবেন আজ

  • মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৯ বার পড়া হয়েছে

স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব দিতে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ে হাজির হচ্ছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম ও তার পরিবার। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছে সংসদ সদস্য জাফর আলমের ছেলে তানভীর আহমেদ সিদ্দিকী তুহিন।

পরিবারের অন্য সদস্যরা হলেন- জাফর আলমের স্ত্রী শাহেদা বেগম, মেয়ে তানিয়া আফরিন ও ছেলে তানভীর আহমদ সিদ্দিকী তুহিন।

এর আগে ৪ সেপ্টেম্বর তাদের দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগের দলীয় কার্যক্রম থাকায় সেদিন তারা উপস্থিত থাকতে পারেননি। তবে ৩ সেপ্টেম্বর দুদকে চিঠি দিয়েই সাংসদ সদস্য জাফর বিষয়টি জানিয়েছিলেন। সেই আবেদনেই তারা ২০ সেপ্টেম্বর দুদক কার্যালয়ে আসবেন বলে জানিয়েছিলেন।

দুদক সূত্র জানায়, সংসদ সদস্য জাফর আলমের ক্ষমতা ও প্রভাবকে কাজে লাগিয়ে তার স্ত্রী শাহেদা বেগম সরকারি জমি, চিংড়ির ঘের, জলমহাল দখল, মাদক কারবার, চাঁদাবাজি এবং অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির মাধ্যমে কোটি কোটি টাকা সম্পদের মালিক হয়েছেন। এ অভিযোগ তদন্তের জন্য সংসদ সদস্য জাফর আলম ও তার স্ত্রী-সন্তানদের দুদক কার্যালয়ে ডাকা হয়েছে।

তবে শাহেদা বেগমের দাবি, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই। রাজনৈতিক প্রতিপক্ষ তার বিরুদ্ধে দুদকে মিথ্যা অভিযোগ দিয়েছে।

সংসদ সদস্য জাফর আলমের ছেলে তানভীর আহমেদ সিদ্দিকী তুহিন বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ আমাদের ঘায়েল করতেই দুদকে মিথ্যা অভিযোগ দিয়েছে। কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আমরা সব কাগজপত্র নিয়ে মঙ্গলবার দুদকের জেলা কার্যালয়ে যাবো।

স্ত্রীর সম্পদের অনুসন্ধানকে চিহ্নিত মহলের ষড়যন্ত্র বলে দাবি করে সংসদ সদস্য জাফর আলম বলেন, ৪ সেপ্টেম্বর চকরিয়া পৌরসভার আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল ছিল। সংগ্রহ নিউজ।।। কারণে আমি ২০ সেপ্টেম্বর পর্যন্ত দুদকে সময় নিয়েছিলাম। আমরা আজ দুদক কার্যালয়ে উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছি।

এ বিষয়ে দুদকের সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন বলেন, ৩ সেপ্টেম্বর লিখিত আবেদন করে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সংসদ সদস্য সময় নিয়েছিলেন। আশা করছি যথা সময়েই দুদকের জেলা কার্যালয়ে সংসদ সদস্য জাফর আলম ও তিন সদস্য হাজির হবেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews