টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হামিদপুরে তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষায় মহান আল্লাহতালার কাছে সাহায্য চেয়ে বৃষ্টির চেয়ে ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
শুক্রবার বিকালে উপজেলার হামিদপুর ইসলামিয়া ফাযিল মাদরাসা ঈদগাহ মাঠে দু’রাকাত নামাজ আদায় করে দেশ ও জাতির কল্যাণে দোয়া প্রার্থনা করা হয়।
নামাজের ইমামতি করেন টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পেশ ইমাম মো: আব্দুল্লাহ আল মামুন, সঞ্চালনা করেন উত্তর সালেংকা জামে মসজিদের খতীব মাওলানা মুফতী মোঃ আবু ইউসুফ আনসারী।
এ সময় উপস্থিত ছিলেন দিগড় ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন ফনি, সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার প্রমুখ। ৭ নং দিগড় ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক ও রেমিট্যান্স যোদ্ধা মোঃ আনোয়ার হোসেন এবং যুব সমাজের সহযোগীতায় এ আয়োজন করা হয়। নামাজে অংশ নেন আশপাশের এলাকা থেকে আসা কয়েক শতাধিক মুসল্লি।
এ সময় ইমাম সাহেব সকল মুসল্লিদের সাথে নিয়ে মহান আল্লাহর দরবারে হাত তুলে সকল পাপের মুক্তি কামনাকরে তীব্র তাপপ্রবাহ থেকে বৃষ্টির জন্য দোয়া চান।

Leave a Reply