1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঘাটাইলে অবৈধভাবে মাটি কাটার দায়ে ট্রাক ও এক্সক্যাভেটর জব্দ

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

ঘাটাইলে অবৈধভাবে মাটি কাটার দায়ে  ট্রাক ও এক্সক্যাভেটর জব্দ

রেজাউল করিম রাজু, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি:

টাঙ্গাইলের ঘাটাইল  উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মাটি কাটার দায়ে ১টি হাইড্রোলিক  ট্রাক ও ১ টি এক্সক্যাভেটর(ভেকু) জব্দ করা হয়েছে । এ  সময় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনাকরে মার্টিভর্তি ট্রাক পরিবহনের দায়ে দুই ট্রাক চালককে জরিমানা করা হয়।

বুধবার  (২৪ এপ্রিল)  গভীর রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরতিজা হাসান।

জানা যায়, উপজেলার লোকের পারা ইউনিয়নের মনোহরা গ্রামে অবৈধ ভাবে মাটি উত্তোলন করে আসছিল প্রভাবশালী মাটি খেকোরা। গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক বুধবার রাত ১০ টায়  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইরতিজা হাসান অভিযান পরিচালনা করেন।

খবর পেয়ে অপরাধীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ১টি হাইড্রোলিক  ট্রাক ও ১ টি এক্সক্যাভেটর জব্দ করা হয়। পরে উপজেলার বিভিন্ন স্থানে রাত ৩ টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বানিয়াপাড়া থেকে মাটিভর্তি ট্রাক পরিবহনের দায়ে ট্রাক চালক মাকরাই গ্রামের সুজন মিয়াকে এক হাজার টাকা ও দেউলাবাড়ীর সিফাতকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরতিজা হাসান জানান, এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

পরিবেশ ধ্বংসকারী যেকোন কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন। অভিযানকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস, ঘাটাইল থানার এএসআই সুমন মিয়া উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews