1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কুষ্টিয়া শহরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৪৩ বার পড়া হয়েছে

কুষ্টিয়া শহরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া অফিস:

কুষ্টিয়াসহ দেশব্যাপী সপ্তাহখানেক ধরে তাপপ্রবাহ চলছে এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই তীব্র গরম থেকে রক্ষা পেতে কুষ্টিয়ার সরকারি কলেজের মাঠ ও কেন্দ্রীয় ইদগাহ ময়দানে বৃষ্টি জন্য ইস্তিসকার নামাজ আদায় করে বিশেষ দোয়া করেছেন স্থানীয় ধর্মপ্রাণ মুসলিমরা। ২৪ এপ্রিল বুধবার সকাল ১০টার দিকে এই দুটি স্থানে একযোগে ইসতিসকার নামাজ আদায় করের মুসল্লিরা।

ইসতিসকার নামাজ শেষে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া প্রার্থনার করে অঝরে চোখের জল ছেড়ে মোনাজাত ও ক্ষমা প্রার্থনা করেন ইমাম ও মুসল্লিরা। আয়োজকরা জানান, কালবৈশাখীর মৌসুমেও বৃষ্টির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। উল্টো টানা তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মাঠে রোদে পুড়ে কৃষকের ফসল নষ্ট হচ্ছে। আম-লিচুর গুটি ঝরে পড়ছে।

শ্রমজীবী মানুষ রোদে বেশিক্ষণ কাজ করতে পারছেন না। এমন পরিস্থিতিতে তারা বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার আয়োজন করেছেন। কলেজ ছাত্র রানা হোসেন জানান, অনেক দিন বৃষ্টি হয় না। তীব্র রোদে প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে।

তার ওপর ঘনঘন লোডশেডিং। সব মিলিয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ। তাই মহান আল্লাহর কাছে বৃষ্টির জন্য নামাজ শেষে প্রার্থনা করা হয়েছে।
এদিকে আগত মুসুল্লিরা বলেন, বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইসতিসকার নামাজ আদায় করতেন।

সে জন্য তারা মহান সৃষ্টিকর্তার কাছে নিজেদের পাপের জন্য তওবা এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। তাই আমরা সবাই একত্র হয়ে এ নামাজ আদায় করেছি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews