1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চুয়াডাঙ্গায় অপহৃত শিশু সিরাজগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১

  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ২১৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় অপহৃত শিশু সিরাজগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১

চুয়াডাঙ্গা থেকে অপহৃত তামিম হোসেন (৭) নামের এক শিশুকে সিরাজগঞ্জের বেলকুচি থেকে উদ্ধার করেছে র‍্যাব-১২ এর সদস্যরা। এ সময় অপহরণকারী আল-আমিনকে (২৯) গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১২ এর অধিনায়ক মো. মারুফ হোসেন।

গ্রেপ্তার হওয়া আল-আমিন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মেষতলী বাজার এলাকার আব্দুল কাদেরের ছেলে। অপহৃত তামিম হোসেন চুয়াডাঙ্গা জেলার হানুরবাড়াদি গ্রামের মো. সুন্নত আলীর ছেলে।

বুধবার রাতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চন্দনগাতী দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে অপহৃত তামিম হোসেনকে উদ্ধার ও অপহরণকারী আল-আমিনকে গ্রেপ্তার করেন র‍্যাব সদস্যরা।

র‍্যাব-১২ অধিনায়ক বলেন, অপহৃত তামিম হোসেনের বাবা সুন্নত আলীর সঙ্গে অপহরণকারী আল-আমিনের প্রায় দুই মাস আগ থেকে বন্ধুত্ব গড়ে উঠে। এ সুযোগে কৌশলে আল-আমিন গত ১৭ এপ্রিল বুধবার দুপুরে বাড়ির পেছন থেকে অপহরণ করে নিয়ে যায় তামিম হোসেনকে।

এ ঘটনায় তামিমের বাবা চুয়াডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ঘটনাটি র‍্যাব-১২ জানার পর তামিমকে উদ্ধারে অভিযান চালায়। বুধবার রাতে বেলকুচি উপজেলার চন্দনগাতী দক্ষিণপাড়া গ্রামের একটি বাড়ি থেকে অপহৃত তামিমকে উদ্ধার ও অপহরণকারী আল-আমিনকে গ্রেপ্তার করে হয়।

র‍্যাব অধিনায়ক বলেন, ধারণা করা হচ্ছে তামিমকে অপহরণ করে তার পরিবারের কাছে মুক্তিপণ চাওয়া হতো। কিন্তু অপহরণের ৬ ঘণ্টার মধ্যে অপহৃত তামিমকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র‍্যাব সদস্যরা। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews