লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় আদিতমারী সরকারি জি এস স্কুল এন্ড কলেজ মাঠে সারা বাংলাদেশের ন্যায় বৃহস্পতিবার ১৮ই এপ্রিল ভার্চুয়ালি এ মেলার উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আদিদমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরি আলম সিদ্দিকীর সভাপতিত্বে প্রদর্শনী মেলা শুরু হয়।
উক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট দুই আসনের মাননীয় সংসদ সদস্য সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ এমপি।
মেলায় সার্বিক বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন আদিতমারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: স্বপন চন্দ্র সরকার। স্বাগত বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব মনসুর আলী।
আদিতমারী সমবায় অফিসার ফজলে এলাহী।মেলা সঞ্চালনার দায়িত্বে ছিলেন মফিজুল ইসলাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আদিতমারী। আদিতমারী মুক্তিযোদ্ধা সংসদের মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা
আব্দুল হামিদ এ সময় উপস্থিত ছিলেন আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মাহমুদুল নবী এবং দুর্গাপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আসাদুজ্জামান নান্নু। উক্ত মেলায় বক্তারা প্রাণিসম্পদের উন্নয়নের বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

Leave a Reply