1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

চাঁপাইনবাবগঞ্জে সকল ভেদাভেদ ভুলে একই কাতারে ঈদের নামাজ আদায় করলেন বর্তমান এমপি আব্দুল ওদুদ ও সাবেক এমপি হারুন

  • বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ৩৯১ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে সকল ভেদাভেদ ভুলে একই কাতারে ঈদের নামাজ আদায় করলেন বর্তমান এমপি আব্দুল ওদুদ ও সাবেক এমপি হারুন

ফয়সাল আজম অপু,চাঁপাইনবাবগঞ্জ অফিস :

তাঁদের রাজনৈতিক আদর্শ ভিন্ন। বছরজুড়ে সেই ভিন্নতার প্রতিফলন থাকে নানা কর্মকাণ্ডে। ভিন্ন মিছিল, ভিন্ন সভা, ভিন্ন সাহচর্য। তবে আজকের দিনটা তো ভিন্ন। আজ সব ভুলে মিলনের দিন। সেই দিনে তাঁরাও একত্র হলেন। চাঁপাইনবাবগঞ্জে আজকের ঈদের জামাতে এক সারিতে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন স্থানীয় বিশিষ্ট রাজনীতিকেরা। এঁরা জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ চরিত্র।

আজ সকাল সাড়ে ৭ টায় সদর উপজেলার রানিহাটী ইউনিয়নের কৃষ্ণ গোবিন্দপুর-মিয়াপাড়া কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে প্রথম ঈদ জামাতে ইমামতি করেন মিয়াপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ মনিরুল ইসলাম। এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেন সব দলের নেতারা। ছিলেন সাধারণ মানুষও।

কৃষ্ণগোবিন্দপুর-মিয়াপাড়া ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের বর্তমান এমপি মোঃ আব্দুল ওদুদ বিশ্বাস এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও একই আসনের সাবেক এমপি মোঃ হারুন উর রশিদ,

স্থানীয় বাসিন্দা ও পঞ্চগড় জেলা ও দায়রা জজ গোলাম ফারুক রুমি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোঃ মেসবাহুর রহমান (খসরু মিয়া) স্থানীয় বাসিন্দারা। নামাজ আদায় শেষে পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ।

নামাজ শেষে একে অপরের সঙ্গে মেলালেন বুক, বিনিময় করলেন ঈদের শুভেচ্ছা। ঈদগাহ ময়দানে দেখা যায় এমন দৃশ্য। ভেদাভেদ আর দ্বন্দ্ব ভুলে সম্প্রীতির এমন উদাহরণ উপভোগ করেন উপস্থিত অন্য মুসল্লিরা।ঈদুল ফিতরের জামাত উপলক্ষে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয় চাঁপাইনবাবগঞ্জে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে প্রধান জামায়াত অনুষ্ঠিত হয় সকাল আটটায় ফকিরপাড়া-নিমতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন ঈদ জামাতগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews