1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

চাঁপাইনবাবগঞ্জের সহস্রাধিক মানুষ ঈদুল ফিতর উদযাপন করলেন

  • বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ৩৯ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের সহস্রাধিক মানুষ  ঈদুল ফিতর উদযাপন করলেন 

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১০ এপ্রিল)  জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ছিয়াত্তরবিঘী গ্রামের ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ৭টায় ছিয়াত্তরবিঘী ঈদগাহ ময়দানে নারী ও শিশু সহ মুসল্লিরা জামাতে ঈদের নামাজ আদায় করেছেন।

নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ভাগাভাগি করে নেন ঈদ আনন্দ। এ ঈদ উদযাপনে অংশ নেন জেলার বিভিন্ন স্থানের শতাধিক মানুষ।

নামাজ পড়তে আসা কয়েকজন মুসল্লি জানান, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো; সারা পৃথিবীতে ঈদ হচ্ছে সে হিসেবে আমরাও পালন করছি। এর আগেও ঈদ পালন করেছি।

এদিকে চাঁদপুর, দিনাজপুর, মৌলভীবাজার, চট্টগ্রাম ও বরিশালের বেশ কয়েকটি স্থানে মুসলিম ধর্মাবলম্বীদের একটি অংশের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেছেন।

জাতীয়ভাবে বাংলাদেশে ঈদুল ফিতর বৃহস্পতিবার (১১ এপ্রিল) নির্ধারিত হলেও দেশের কিছু জায়গায় বুধবার ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

বহু বছর ধরে মধ্যপ্রাচ্যের কয়েকটি ইসলামিক দেশের সঙ্গে মিল রেখে দেশের মুসলিম সম্প্রদায়ের একটি অংশ ঈদ জামাতে অংশ নেন।

লেখক ও ইসলামী গবেষক সাংবাদিক মাসুদ রানা বলেন, আমরা হানাফি মাজহাবের অনুসারী। প্রত্যেকটি মাজহাবে একসঙ্গে সারা বিশ্বে ঈদের জামাত আদায় করার ফতোয়া রয়েছে।

পৃথিবীর অন্যান্য দেশে ঈদ উদযাপন করা হচ্ছে। আগে যোগাযোগের উন্নত মাধ্যম ছিল না। এজন্য মানুষ সৌদি আরবের একদিন পর ঈদ করতো।

কিন্তু এখন যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত। এতে আমাদের পিছিয়ে থাকার সুযোগ নেই।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews