কালিহাতি রামগতি শ্রীগোবিন্দ (আর.এস) সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০৮ এর ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
সোমবার (৮, এপ্রিল) আর. এস পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তন কক্ষে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলের শুরুতে ব্যাচের সকল বন্ধুসহ দেশ-জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া করা হয়।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মিজানুর রহমান তালুকদার, সিনিয়র শিক্ষক মো.লিয়াকত আলী, মীর আতিকুর রহমান(কবীর) ও আতিকুর রহমান ফরিদ উপস্থিত ছিলেন।
মাহফিলে অন্যান্যদের মধ্যে আর.এস পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৮ ব্যাচের অর্ধ-শত বন্ধুমহল ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন।
উল্লেখ্য, এসএসসি ২০০৮ ব্যাচ এর মধ্যে অনেকেই ডাক্তার, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, সরকারি-বেসরকারি চাকুরীসহ বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন।





Leave a Reply