1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পাহাড়ে কুকি-চিনের সশস্ত্র তৎপরতা বিচ্ছিন্ন ঘটনা : কাদের

  • রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৪৭ বার পড়া হয়েছে

পাহাড়ে কুকি-চিনের সশস্ত্র তৎপরতা বিচ্ছিন্ন ঘটনা : কাদের

পাহাড়ে কুকি-চিনের সশস্ত্র তৎপরতা বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।রোববার (৭ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে ‍তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, পাহাড়ের ঘটনা নিয়ে সরকার অত্যন্ত সতর্ক। স্বরাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে ওই এলাকা ঘুরে এসেছেন। যৌথ অভিযান চলছে।

তিনি বলেন, ব্যর্থতা ঢাকতে কুকি-চিন নিয়ে ইস্যু খুঁজছে বিএনপি। মিয়ানমার ইস্যুতে ব্যর্থ হয়ে এখন তাদের কুকি-চিন ইস্যু।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির আন্দোলনের শক্তি ও সামর্থ্য সবই হারিয়ে ফেলেছে। নেতাকর্মীরা দলটির নেতৃত্বের ওপর হতাশ। তারেকের ওপরও হতাশ। নেতা দেশে না থাকলে কী আন্দোলন হবে? আন্দোলন করতে হলে রাজপথে এসে করতে হবে।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার অবস্থার জন্য বিএনপিই দায়ী। তাকে মুক্তির জন্য বিএনপি ৫০০ লোকের একটা মিছিলও করতে পারেনি। বিএনপি আন্দোলনের পাশাপাশি খালেদা জিয়ার আইনি লড়াইয়েও ব্যর্থ। তাদের এখন চোখের পানি, কান্না, দীর্ঘশ্বাস সম্বল।

আসন্ন উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এমপি ও মন্ত্রীরা কোথাও কোনো প্রভাব বিস্তার করবেন না। প্রশাসন নিরপেক্ষ থাকবে। প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর কেউ দলীয় নির্দেশ অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews