টাঙ্গাইলের নাগরপুরে অসচ্ছল মানুষের মাঝে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করলেন মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর ও চোখ মিডিয়া ব্যক্তিত্ব ডা. এমএ মান্নান।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে নাগরপুর বাজারের আইয়ূব আলী সুপার মার্কেটের সামনে এ ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়। এ কার্যক্রম চলবে ২৯ রমজান পর্যন্ত।
ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণকালে ডা. এমএ মান্নান বলেন, ঈদের আগেই সমাজের অসচ্ছল মানুষকে কিছু ঈদ উপহার প্রদান করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমার এই উদ্যোগ চলমান থাকবে ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন- সিনিয়র সাংবাদিক আমজাদ হোসেন রতন, প্রধান শিক্ষক (অব.) বাবু পবিত্র কুমার সাহা, ডা. কাউছার খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিক মিয়া প্রমুখ।
উল্লেখ্য, মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠাতার পর থেকেই ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, ফ্রি রক্ত গ্রুপ নির্ণয় কর্মসূচি, দরিদ্র ছাত্রদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন, মেধাবীদের মাঝে বিভিন্ন সময়ে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ প্রদান, করোনাকালিন মাস্ক বিতরন,
সচেতনতামূলক লিফলেট বিতরন, রান্না করা খাবার বিতরণ, শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ, বন্যাকবলিত এলাকায় শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ, ঈদ উপহার, খাদ্য সামগ্রী ও ইফতার সামগ্রী বিতরণ,
বাংলা অর্থসহ কুরআন শরীফ বিতরণ, মেধা যাচাই বৃত্তি পরিক্ষা, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, ফ্রি কুরআন শিক্ষা কার্যক্রম পরিচালনা, বিভিন্ন জাতীয় দিবস পালন সহ বিভিন্ন সময়ে সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন এই সেবামূলক প্রতিষ্ঠান।

Leave a Reply