1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

থানচিতে গোলাগুলির মধ্যে আটকা শ্যামল মাওলাসহ শুটিং ইউনিট

  • বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

থানচিতে গোলাগুলির মধ্যে আটকা শ্যামল মাওলাসহ শুটিং ইউনিট

বান্দরবানের থানচি উপজেলায় সোনালী ব্যাংকে হামলা চালিয়েছে পাহাড়ি সন্ত্রাসীরা। সেখানে ব্যাপক গোলাগুলি হচ্ছে। তার ঠিক পাশেই একটি হোটেলে অবস্থান করছে ‘নাদান’ সিনেমার শুটিং ইউনিট। গত ১ এপ্রিল বান্দরবানের থানচিতে যান অভিনেতা শ্যামল মাওলা, তার স্ত্রী মাহা, সিনেমাটির পরিচালক ফরহাদ চৌধুরী, অভিনেতা এরফান মৃধা শিবলু ও চিত্রনায়ক সাইফ খানসহ বেশ কয়েকজন। টানা দুই দিন কাজ করার পর আজ (৩ এপ্রিল) দুপুরে তারা বিপাকে পড়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শুটিং ইউনিটের বেশ কয়েকজন। জানিয়েছেন, তাদের হোটেলে ৪০-৫০ রাউন্ড গুলি এসে লেগেছে। তারা বেশ তটস্থ হয়ে পড়েছেন।

সাইফ খান বলেন, হুট করেই আজ সকাল থেকে পরিস্থিতি খারাপ হয়ে উঠেছে। আমরা হোটেলে অবরুদ্ধ আছি। আশা করছি, ঘণ্টা খানেকের মধ্যে এই স্থান ত্যাগ করব। আমাদের জন্য সবাই দোয়া করবেন।

তিনি জানান, পুলিশ তাদের জানিয়েছে পাহাড়ি সন্ত্রাসী সংগঠন কুকি-চিন এ গোলাগুলি চালাচ্ছে। এদিকে বান্দরবানে যাওয়ার পর থেকেই শ্যামল মাওলার ফোন বন্ধ।

প্রসঙ্গত, বুধবার (৩ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। সশস্ত্র সন্ত্রাসীরা থানচির সোনালী ব্যাংকে ঢুকে পড়ে। তবে ব্যাংক থেকে টাকা লুট হয়েছে কি না, বা কত টাকা লুট হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা সম্ভব হয়নি।

এর আগে মঙ্গলবার ( ২ মার্চ) রাত নয়টার দিকে ৭০ থেকে ৮০ জনের একটি সশস্ত্র দল রুমাতে সোনালী ব্যাংকে হামলা চালায়।

সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে ১৪টি অস্ত্র লুট করে এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপক নিজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews