1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সাভারে পাঁচ গাড়িতে আগুন, নিহত বেড়ে ৩ 

  • বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৮৪ বার পড়া হয়েছে

সাভারে পাঁচ গাড়িতে আগুন, নিহত বেড়ে ৩ 

সাভারের হেমায়েতপুরে তেলের লরি উল্টে পাঁচটি গাড়িতে আগুন লাগার ঘটনায় হেলাল হাওলাদার (৩০) নামে আরও এক দগ্ধের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ নিয়ে অগ্নিকাণ্ডের এ ঘটনায় তিনজনের মৃত্যু হলো।

মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বরগুনা সদর উপজেলার ছোটগরিচন্না গ্রামের জয়নুউদ্দিন হাওলাদারের ছেলে। দুর্ঘটনায় তার শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন তরিকুল ইসলাম।

এর আগে একইদিন ভোরে হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়কের জোড়পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় লরির পেছনে আটকে থাকা চারটি ট্রাক ও একটি প্রাইভেটকার সেখানেই পুড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইকবাল হোসেন নামে এক ট্রাক শ্রমিকের। সঙ্গে দগ্ধ হন মিম (১০), আল-আমিন (৩৫), নিরঞ্জন রায় (৪৫), মিলন মোল্লা (২২), সাকিব (২৪), হেলাল হাওলাদার (৩০) ও নজরুল ইসলাম (৪৫) নামে সাতজন ব্যক্তি। তাদের সবাইকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।

দগ্ধদের মধ্যে ছয়জনই ছিলেন তরমুজবাহী একটি ট্রাকে। ট্রাকটি বরগুনা থেকে গাজীপুরে যাচ্ছিল। তাদের মধ্যে নজরুল ইসলাম ও হেলাল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, শিশু মিমসহ দুজনের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। দগ্ধ অন্যদের অবস্থাও আশঙ্কাজনক।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews