1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নবীন জজ ও আইনজীবীদের সংবর্ধনা দিলো হক ল’ একাডেমি

  • শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে

নবীন জজ ও আইনজীবীদের সংবর্ধনা দিলো হক ল’ একাডেমি

আইন শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠান হক ল’ একাডেমি থেকে নবীন সহকারী জজ ও আইনজীবীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) রাজধানীর কাওরান বাজারে একটি কনভেনশন সেন্টারে এ সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় একাডেমির প্রথম স্মরণিকা ‘আইনের বাতিঘর’-এর মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে একাডেমির পরিচালক অ্যাডভোকেট নূরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নব নির্বাচিত সম্পাদক শাহ মঞ্জুরুল হক।

এ ছাড়া একাডেমির শিক্ষার্থী রুমি নোমান ও খাদিজা মুন্নির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. শাজাহান মণ্ডল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম, মিল্টন হোসেন, মোতাছিম বিল্যাহ, সাবেক যুগ্ম জেলা জজ সাজ্জাদ হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মেফতাহুল হাসান, কান্ট্রি এডিটরস ফোরামের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, হক ল’ একাডেমির চেয়ারম্যান বুশরাত মাসুমা নিপা ও প্রায় ৫০০ সাবেক বর্তমান শিক্ষার্থী।

এ সময় প্রায় ২০ জন সুপারিশপ্রাপ্ত সহকারী জজ ও ২০০ আইনজীবীকে গাউন ও কেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহ মঞ্জরুল হক বলেন, বিচারক ও আইনজীবীদের হতে হবে সৎ, মানবিক ও দয়ালু। কেউ যেন তাদের কাছে হয়রানি না হয় কিংবা অবিচার না পায়। আমি তাদের উত্তরোত্তর সফলতা কামনা করি।

একাডেমির পরিচালক অ্যাডভোকেট নূরুল হক বলেন, আমাদের প্রতিষ্ঠান ন্যায়বিচার প্রতিষ্ঠায় দক্ষ বিচারক ও আইনজীবী তৈরির জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আইন অঙ্গনের নতুন এ সদস্যদের উৎসাহিত করতেই আমাদের এ আয়োজন।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews