1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে যুবকের মৃত্যু

  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ১১৩ বার পড়া হয়েছে

দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে যুবকের মৃত্যু

রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চ ঘাটে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে মো. ফিরোজ শেখ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) সকাল সোয়া ৭টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফিরোজ মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আসগর আলীর ছেলে এবং পেশায় পরিবহন শ্রমিক।

দৌলতদিয়া নৌ-পুলিশের ইনচার্জ এসআই মো. ফরিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা সোয়া ৭টার দিকে খবর পাই লঞ্চঘাটে পন্টুন থেকে এক যুবক নদীতে পড়ে গেছে। সংবাদ পেয়ে দ্রুত ফায়ার স্টেশনকে খবর দেই। ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করছে। আমরা মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের করেছি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সোয়া ৭টার দিকে এক যুবক লঞ্চঘাটের পন্টুনের ওপর দাঁড়ায়। একদম পন্টুনের কিনারে গিয়ে দাঁড়িয়ে ছিল ওই যুবক। হঠাৎ করেই নদীতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিসে খবর দেয়। সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার করে।

নিহত ফিরোজের বাবা আজগর আলী শেখ জানান, ফিরোজ ছোটবেলা থেকে মৃগী রোগে আক্রান্ত। গোয়ালন্দ বাজারে আমার আত্মীয় বাড়িতে গত রাতে বেড়াতে গিয়েছিল। সকালে বাড়ি ফেরার সময় দৌলতদিয়া লঞ্চ ঘাটের পন্টুনে লঞ্চের জন্য অপেক্ষা করছিল সে সময় মৃগী রোগ উঠলে নদীতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা।

গোয়ালন্দ উপজেলার ফায়ার সার্ভিসের টিম লিডার মো. সারেকুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার দিকে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে দৌলতদিয়া নৌ-পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews