1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভূঞাপুরে মহান স্বাধীনতা দিবস পালিত

  • মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৪৫০ বার পড়া হয়েছে

ভূঞাপুরে মহান স্বাধীনতা দিবস পালিত

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিস:

সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ,

বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও আলোচনা সভা। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম।

বিশেষ অতিথি ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার, ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ কামরুজ্জামান সরকার, থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহ,

উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস ছোবহান,

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদুল হক টুকু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ মজিদ মিয়া, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক,

ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহী উদ্দিন আহমেদ সহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধারা, সাংবাদিক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews