1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রাজধানীতে বাথরুম থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার

  • রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ২৭১ বার পড়া হয়েছে

রাজধানীতে বাথরুম থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার

রাজধানীর ভাটারা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (২৪ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। শনিবার ভাটারার খাপাড়ার এক পাকা বাথরুম থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রকিব হোসেন মুন্না (৩২), রাশেদুজ্জামান খান রাজু (৩৫), মো. শারিকুল ইসলাম খান (৪৫), মো. আজিম পাটোয়ারী (৩৪), মো. মাহবুব খান (৩৫), মৃত আক্কাস খানের ছেলে শরীফ খান (৩৩) ও মো. সোহরাব খান (৩৩)।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, গত ১৮ মার্চ ভাটারার জোয়ারসাহারার খাপাড়া এলাকায় ডিওএইচএস সোসাইটির রিক্সার নম্বর প্লেটকে কেন্দ্র কথা কাটাকাটি হয়।

এই ঘটনার জের ধরে আসামিরা মোন রুবেল হোসেন নামে এক ব্যক্তিকে দেশি ও বিদেশি অস্ত্র দিয়ে হামলা করে। এই সময় আসামি মো. রাশেদুজ্জামান খান রাজু প্রকাশ্যে ফাঁকা গুলি ছোড়ে। অপর অস্ত্রধারী আসামি রকিব হোসেন মুন্না হত্যার উদ্দেশ্যে মো. রুবেল হোসেনকে লক্ষ্য করে গুলি করলে তার ডান পায়ের উরুতে লেগে গুরুতর জখম হয়। পরে অস্ত্রধারী তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারের লক্ষ্যে গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যে ও প্রযুক্তিগত সহায়তায় ঢাকা মহানগরসহ গাজীপুর জেলা, মাদারীপুর জেলা ও দিনাজপুর জেলার বিভিন্ন স্থনে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আসামিদের দেওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে খাপাড়ায় একটি পারিবারিক কবরস্থানের বিপরীতে লোহার গেটের ভেতর পাকা বাথরুমের তালা ভেঙে তল্লাশি করে গোয়েন্দা পুলিশ। এ সময় সেখান থেকে ২টি বিদেশি পিস্তল, ১টি বিদেশি রিভলভার, ১টি বিদেশি শর্টগান,

১টি পুরাতন রিভলবার যাহার যন্ত্রাংশ খোলা ও ভাঙা, ১টি ৯এমএম পিস্তল; যা পুরাতন ও ভাঙা, ৭৫ রাউন্ড গুলি, ২ রাউন্ড শটগানের কার্তুজ, ২১০ রাউন্ড গুলির খোসা, ৫টি পুরাতন ম্যাগাজিন, ৪০গ্রাম বারুদ সদৃশ পদার্থ, ৬০ পিস বিভিন্ন অস্ত্রের ক্ষুদ্র যন্ত্রাংশ উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

-অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews