1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে কানাডা

  • রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৭৬ বার পড়া হয়েছে

কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে কানাডা

চূড়ান্ত সুযোগটা আর হাতছাড়া হয়নি। আসন্ন কোপা আমেরিকার মূল পর্বে জায়গা করে নিয়েছে কানাডা। কোপার বাছাই টুর্নামেন্ট কনকাকাফ নেশন্স লিগের প্লে অফে তারা ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে ২-০ গোলে হারিয়েছে। মূল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তারা এখন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে।

প্রথমার্ধে আধিপত্য বিস্তার করলেও কানাডা দুটি গোলই করেছে দ্বিতীয়ার্ধে। বিরতির আগে লক্ষ্যে রাখতে পারে মাত্র দুটি শট। ৬১ ও ৯০+১ মিনিটে কানাডার হয়ে দুটি গোল করেছেন কাইল ল্যারিন ও জ্যাকব শ্যাফেলবার্গ। ১৮ মিনিটে ত্রিনিদাদের সুযোগ ছিল এগিয়ে যাওয়ার। কিন্তু লেভি গার্সিয়ার শট চলে যায় লক্ষ্যের বাইরে দিয়ে।

মূল পর্বে জায়গা করে নিতে এটি ছিল কানাডার দ্বিতীয় ও চূড়ান্ত সুযোগ। কারণ গত নভেম্বরে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে জ্যামাইকার কাছে হার দেখে তারা।

২০ জুন থেকে ১৪ জুলাই যুক্তরাষ্ট্রের ১৪টি শহরে কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটি দক্ষিণ আমেরিকান অঞ্চলের হলেও এবার তাতে কনকাকাফ অঞ্চল থেকে দলযুক্ত করে পরিধি বৃদ্ধি করা হয়েছে।

কোপার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-কানাডার উদ্বোধনী ম্যাচটি আটলান্টায় অনুষ্ঠিত হবে ২০ জুন। গ্রুপ ‘এ’ তে আর্জেন্টিনা, কানাডার সঙ্গী পেরু ও চিলি।

কানাডার মতো প্লে-অফে জিতে মূল পর্বের টিকিট কেটেছে কোস্টা রিকাও। পিছিয়ে পড়ে তারা হুন্ডুরাসকে ৩-১ গোলে হারিয়েছে। এই জয়ে তারা কোপা গ্রুপ ‘ডি’তে জায়গা করে নিয়েছে। সেখানে তাদের প্রতিপক্ষ ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে।

-অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews