1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কার্গোর ধাক্কায় ভাঙল ব্রিজ

  • রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

কার্গোর ধাক্কায় ভাঙল ব্রিজ

বরগুনার পাথরঘাটায় বালুবাহী কার্গোর ধাক্কায় হলতা নদীর ওপর নির্মিত লোহার ব্রিজটি ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শনিবার (২৩ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার হলতা নদীর ওপর নির্মিত লোহার ব্রিজটির মাঝের অংশ ভেঙে এ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুর্ঘটনার পর কার্গোর (বাল্কহেডের) চালক ও সহকারীরা সাঁতরে তীরে ওঠেন।

এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে সেতুর ভাঙা অংশ কার্গোর ওপর পড়ায় নৌযানটি ডুবে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রিজটি আগে থেকেই জরাজীর্ণ ছিল। এলজিইডি জোড়াতালি দিয়ে যান চলাচল স্বাভাবিক রেখেছিল। শনিবার বালুবাহী কার্গোর ধাক্কা লেগে ব্রিজের মাঝের অংশ ভেঙে পড়ে। এ সময় কার্গোটি ব্রিজের নিচে আটকে যায়। এতে শিক্ষার্থীসহ দুই পাড়ের বাসিন্দাদের পারাপার বন্ধ হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা নাঈম তালুকদার জানান, কার্গো চালকের অসতর্কতায় এ দুর্ঘটনা ঘটেছে। এখন প্রায় দুই কিলোমিটার পথ ঘুরে স্কুলে আসতে শিক্ষার্থীসহ স্থানীয় লোকজনকে ভোগান্তির শিকার হতে হবে।

ব্রিজটি ভেঙে পড়ায় দুই পারের বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছে। আটকে থাকা কার্গোটির চালক-শ্রমিকরা পালিয়ে গেছেন। তবে ঘটনার পর এলজিইডি বা উপজেলা প্রশাসনের কাউকে ঘটনাস্থলে আসতে দেখা যায়নি।

পাথরঘাটা উপজেলা প্রকৌশলী চন্দন কুমার চক্রবর্তী বলেন, ফান্ড না থাকায় দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। ব্রিজটির ক্ষয়ক্ষতি দেখে প্রাক্কলন তৈরি করে বরাদ্দের জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যানের বরাবর প্রেরণ করা হবে। বরাদ্দ পেলে দ্রুত সংস্কার করা যাবে।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান বলেন, ব্রিজটি কোন সংস্থা করেছে খোঁজখবর নিয়ে দ্রুত সংস্কারে পদক্ষেপ নেওযা হবে। মালবাহী কার্গোর ধাক্কায় ক্ষতিগ্রস্ত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews