1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চিতাবাঘের খোঁজে বসানো ক্যামেরা নিয়ে গেলো হনুমান!

  • বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৮ বার পড়া হয়েছে

কয়েকদিন থেকেই জঙ্গলে দেখা যাচ্ছে অচেনা কোনো জন্তুর পায়ের ছাপ। জঙ্গলের পার্শ্ববর্তী গ্রামগুলো থেকে ছাগল-ভেড়া উধাও হয়ে যাচ্ছে। খুবলে খাওয়া ছাগলের মরদেহ উদ্ধারের ঘটনাও ঘটেছে পশ্চিমবঙ্গের পুরুলিয়ায়। এ অবস্থায় কংসাবতী দক্ষিণ বনবিভাগের বান্দোয়ান জঙ্গলের এই কাণ্ড চিতাবাঘ, নেকড়ে নাকি হায়েনা জাতীয় কোনো বন্যপ্রাণী করছে, তা নিশ্চিত হতে ট্র্যাপ ক্যামেরা লাগিয়েছিল কর্তৃপক্ষ।

কিন্তু একটি হনুমান নাকি সেটি খুলে ছুড়ে ফেলে দিয়েছে! বন অধিদপ্তর সূত্র জানিয়েছে, মাটি থেকে তিন ফুট উঁচুতে একটি জিওল গাছে বেল্ট দিয়ে বাঁধা ছিল ক্যামেরাটি। কেউ সেটি খুলে ছুড়ে ফেলে দিয়েছে। গাছটিতে যে ধরনের আঁচড় দেখা গেছে, তা থেকে এটি হনুমানের কাণ্ড বলে মনে করছে বনবিভাগ।

অরণ্য ভবনের এক কর্মকর্তা বলেছেন, হনুমান বেশ চালাক প্রাণী। ক্যামেরাটি হয়তো তার কাছে অচেনা বস্তু মনে হয়েছে বা ওই ক্যামেরা থেকে আলোর ঝলকানি হওয়ায় সে এই কাজ করে থাকতে পারে।

চলতি বছর পুরুলিয়ার কোটশিলার সিমনি বিটের জাবর পাহাড়ের জঙ্গলে এক জোড়া চিতাবাঘের উপস্থিতি ধরা পড়েছে ট্র্যাপ ক্যামেরায়। এ কারণে বান্দোয়ানের জঙ্গলে ছাগল শিকারও চিতাবাঘের কাণ্ড হতে পারে বলে মনে করা হচ্ছে।

বিষয়টি নিয়ে ভেশ দুশ্চিন্তায় পড়েছে বন বিভাগ। কারণ উদলবনী জঙ্গলের কাছাকাছি জনবসতি রয়েছে এবং অনেকেই জীবিকা নির্বাহের জন্য বা গবাদি পশু চরানোর জন্য ওই জঙ্গলে যান। এ কারণে গ্রামবাসীদের সতর্ক করতে প্রচারণা চালানো হচ্ছে।সূত্র: আনন্দবাজার পত্রিকা

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews