পবিত্র মাহে রমজান উপলক্ষে উঠান সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, ইফতার মাহফিল এবং আন্তঃইউনিয়ন কেরাত ও আজান প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের সন্মাননা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মার্চ) রামচন্দ্রপুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট শিক্ষানুরাগী ও প্রাক্তন শিক্ষক তরিকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে ও উঠান এর সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুস সামাদ বাবু মাষ্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম (তরু)।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, শিক্ষা প্রকৌশল চাঁপাইনবাবগঞ্জ এর নির্বাহী প্রকৌশলী মোঃ জিল্লুর রহমান, জেলা কালচারাল অফিসার ড. ফারুকুর রহমান ফয়সল,
কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ রফিউজ্জামান, রানীহাটি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ মমিন বিশ্বাস।
এসময় রামচন্দ্রপুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আবু তালেব, প্রফেসর গোলাম ফারুক মিথুন প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় ৬ নং রানিহাটী ইউনিয়নের বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থী, অভিভাবক রাজনৈতিক ব্যক্তিত্ব, পেশাজীবী নেতা ও বিশিষ্টজন সহ উঠান এর সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আন্তঃ ইউনিয়ন কেরাত ও আজান প্রতিযোগিতায় বিজয়ীদের ও মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় জেলার বিশিষ্ট সাংবাদিক
সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপুকে সন্মাননা দেওয়া হয়।





Leave a Reply