1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চকবাজারে আগুন ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষতির শঙ্কা

  • শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১২৩ বার পড়া হয়েছে

চকবাজারে আগুন ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষতির শঙ্কা

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ইসলামবাগ এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ইসলামবাগ এলাকাটি কেমিক্যাল, পলিথিন ও প্লাটিক তৈরির কারখানায় পূর্ণ। ঘিঞ্জি এলাকাটিতে ছড়িয়ে আছে নানা দাহ্য পদার্থ। ফলে আগুন ছড়িয়ে পড়লে ব্যপক ক্ষতির শঙ্কা রয়েছে।

স্থানীয়রা জানান, এ আগুন দ্রুততম সময়ে নিয়ন্ত্রণে না এলে চারপাশের ভবন এবং টিনশেড বাড়িঘরে আগুন ছড়িয়ে পড়তে পারে। আর ভবনটিতে জুতার কারখানা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হবে বলে জানান তারা।

এদিকে এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় ফায়ারের কর্মীরা কাছে গিয়ে পানি দিতে পারছেন না। সেই সঙ্গে রাস্তা সরু হওয়ায় গাড়িও ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না।

বর্তমানে মইয়ের মাধ্যমে খুব কাছে পৌঁছে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ফায়ারের কর্মীরা।

এদিকে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানিয়েছেন, রাত ৩টা ৩৫ মিনিটে চকবাজারের ইসলামবাগে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর আসে।

খবর পেয়ে ৫ মিনিটের মধ্যে প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। আগুনের মাত্রা বেশি হওয়ায় এরপর একে একে ৮টি ইউনিট পাঠানো হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো খবর জানা যায়নি।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews