1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

// বাসন্তী কোকিল // মুহম্মদ আজিজুল হক, চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত

  • শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৭৮ বার পড়া হয়েছে

// বাসন্তী কোকিল //

মুহম্মদ আজিজুল হক, চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত

[প্রেক্ষাপটঃ বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকার ব্লক এল এলাকাটি এখনো পুরোপুরি শহর হয়ে ওঠে নি। শহুরে ও গ্রামীণ পরিবেশের সহাবস্থান এখনো এখানে অক্ষুণ্ন।

দালানকোঠা এখনো অসংখ্য নয়। লোকসংখ্যাও এখানে তুলনামূলকভাবে অনেক কম। বাড়িঘর নেই এমন জায়গাগুলোতে বৃহৎ বৃক্ষরাজির পল্লবঘন-সবুজের সমারোহ।

বিহঙ্গকুলের ছায়াসুনিবিড় অভয়ারণ্য। এখানে আমার বাসস্থান। সারাদিন, এমনকি রাত্রির প্রারম্ভিক এবং শেষাংশেও, কোকিলের মুহুর্মুহু কুহুতান অন্তর্জগতে মধু বর্ষণ করে নিরন্তর।]

ওরে কোকিল, তুই করুণ সুরে ডাকিস কারে মুহুর্মুহু?
টু-উ-উ টু-উ-উ টু-উ-উ টু-উ-উ টু-উ-উ!
সে তো কিছুতেই দেয় না সাড়া তোর ডাকে রে।

তবু ডাকিস বেলা অবেলা কেন তারে? কে সে তোর?
হারিয়েছিস কবে তারে? কার দোষে রে?
কার অন্তরে দিয়েছিলি ব্যথা? সে ব্যথা এখন তোরে দহে।

তুই ডাকছিস তারে আজ বসন্তে, ভুলেছিলি যারে শ্রাবণ রাতে।
আজ বুঝি তোর পড়ছে মনে ছেড়ে ছিলি সেদিন যারে।

উন্মাদ হয়ে ডাকছিস অমন, ফের কি তার পাবি রে মন?
এমন কোরে ডাকলে ওরে তোর কণ্ঠনালী যে যাবে ছিঁড়ে।

এমন কোরে ডাকিস না রে, যে গেছে তুই ভোল রে তারে।
তবুও ডাকবি? ডাক তাহলে, ডাক সারাদিন শ্রান্তিবিহীন।

হয়তো দেবে তোরে ভেবে সে অবশেষে সাড়া একদিন;
সেই আশাতে ডাক রে তুই, ডাক তাহারে শ্রান্তিবিহীন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews