1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চুয়াডাঙ্গায় ড্রাইভিং লাইসেন্স নবায়ন সহজ করার দাবিতে চালকদের মানববন্ধন

  • বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় ড্রাইভিং লাইসেন্স নবায়ন সহজ করার দাবিতে চালকদের মানববন্ধন

এস এম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিস:

চুয়াডাঙ্গায় ড্রাইভিং লাইসেন্স নবায়ন সহজ করার দাবিতে মানববন্ধন করেছেন পেশাদার চালকরা।বুধবার (২০ মার্চ) বেলা ১১টায় চুয়াডাঙ্গা শহরের একাডেমি স্কুল মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে চালকরা জানান, জাতীয় পরিচয়পত্রের ছোটখাট ভুল সহজে সমাধান করে লাইসেন্স নবায়ন না করায়, দক্ষ চালকরা লাইসেন্সবিহীন চালকে পরিণত হচ্ছেন। দীর্ঘদিন ধরে প্রবীণ ও দক্ষ চালকরা তাদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে পারছেন না।

এসব চালকরা যখন ড্রাইভিং লাইসেন্স করেছেন তখন জাতীয় পরিচয়পত্র ছিল না। পরে জাতীয় পরিচয়পত্রের সঙ্গে বেশিরভাগ চালকের ড্রাইভিং লাইসেন্সের তথ্যের গরমিল হয়েছে। এ জটিলতায় চালকদের লাইসেন্স নবায়ন করতে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

এসময় তারা আরও জানান, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স নবায়ন করা হলে সহজেই চালকরা সেটি করতে পারবেন। বর্তমান পদ্ধতিতে আগে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে হচ্ছে। এতে সময় বেশি লাগছে, ভোগান্তিও বেড়েছে।

চালকদের নবায়ন আবেদন বছরের পর বছর পড়ে রয়েছে। বিষয়টি মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে লিখিতভাবে অবহিত করা হলে রাষ্ট্রপতির দপ্তর থেকে বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের মাধ্যমে ভুক্তভোগী চালকদের তালিকা নেওয়া হয়।

পরবর্তীতে স্মার্টকার্ডধারী চালকদের নবায়ন কাজে গতি আসলেও নন-স্মার্টকার্ডধারীদের নবায়ন থমকে আছে। এসব চালকদের বিআরটিএ সদর কার্যালয়ের অনুমোদন আছে। তারা ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পর দুবছর পেরিয়ে গেলেও কেবলমাত্র জন্মতারিখ অমিলের কারণে বিষয়টি ঝুলে আছে।

ফলে তারা যানবাহন নিয়ে বের হলেই মামলার শিকার হচ্ছেন। ড্রাইভিং লাইসেন্স নবায়ন জটিলতার কারণে দেশে প্রায় ২০ লাখ চালক তাদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে পারছেন না।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এম.জেনারেল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রবাস সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সসম্পাদক রিপন মোল্লা,

চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ও ট্রাংক-লরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ ও চুয়াডাঙ্গা জেলা ট্রাক ট্রাক্টর ও কাভার্ড ভ্যান এবং ট্রাংক-লরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews