1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া

  • বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া

কায়সার হামিদ মানিক,কক্সবাজার অফিস :

কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত ও সুইডেনের রাজ কুমারী ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া।

বুধবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে নোয়াখালীর ভাসানচর থেকে সরাসরি সেনাবাহিনীর হেলিকপ্টারে করে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান তিনি।

এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান,শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোঃ মিজানুর রহমান, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মাহফুজুর রহমান, উখিয়া সার্কেল মোহাম্মদ রাসেল মিয়া ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন।

সুইডেনের রাজকুমারী ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া প্রথমে যান কুতুপালং মেগা রোহিঙ্গা ক্যাম্প ফোর এক্সটেনশনে। সেখানে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) পরিচালিত ই ভাউচার ফুড সেন্টারের কার্যক্রম ও ইউএনএইচসিআর রেজিস্ট্রেশন নিবন্ধন সেন্টার পর্যবেক্ষণ করেন।

সেখানকার কার্যক্রম পরিদর্শন শেষে ক্যাম্প ফোরে ইউএন ওমেন এবং ইউএনএফপিএ পরিচালিত ওমেন মাল্টিপারপাস সেন্টার পরিদর্শন এবং রোহিঙ্গা নারীদের সাথে কথা বলেন।

এরপর সুইডেনের রাজকুমারী ইউএনএইচসিআর পরিচালিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রর কার্যক্রম পরিদর্শন এবং একটি বেকারি শপ ও পাটজাত পন্যের প্রক্রিয়াজাত করন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এছাড়াও তিনি ক্যাম্প ১০ এ ইউএনডিপি পরিচালিত ডিজিস্টার রিক্স রিভাকশন ন্যাচার বেইজত সালউশন ফর ল্যান্ড সাইড রিক্স ফিটগেইশন এবং ক্যাম্প ১৮ তে আইওএম পরিচালিত রোহিঙ্গাদের কালচারাল মেমোরী সেন্টার পরিদর্শন করেন।

এদিকে ক্যাম্প পরিদর্শন শেষে বিকেলে কক্সবাজারের খুরুশকুলের জলবায়ু উদ্বাস্তুদের জন্য নির্মিত বিশ্বের বৃহত্তম আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করার উদ্দেশ্যে উখিয়া ত্যাগ করেন। এরপর আকাশপথে ঢাকায় ফেরার কথা রয়েছে ভিক্টোরিয়ার।

প্রসঙ্গত, গত ১৮ মার্চ পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। ঢাকায় সুইডেন দূতাবাস ও ইউএনডিপির তথ্য বলছে, ২০২৩ সালে ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রিন্সেস ভিক্টোরিয়ার এটি প্রথম বাংলাদেশ সফর। এর আগে ২০০৫ সালে বাংলাদেশ সফরে এসেছিলেন তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews