1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

উখিয়ায় পাচারের আগেই ৪২ ড্রাম অকটেনসহ গ্রেপ্তার ২

  • বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১০৩ বার পড়া হয়েছে

উখিয়ায় পাচারের আগেই ৪২ ড্রাম অকটেনসহ গ্রেপ্তার ২

কায়সার হামিদ মানিক,কক্সবাজার অফিস :

কক্সবাজারের উখিয়ায় অতিরিক্ত মুনাফার লোভে পার্শবর্তী দেশ মিয়ানমারে পাচারের আগেই র‍্যাব-১৫ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অকটেনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৮৯০ লিটার অকটেন উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত অকটেনের আনুমানিক বাজারমূল্য দুই লক্ষ ছত্রিশ হাজার দুইশত টাকা মাত্র। পাচারের জড়িত থাকার অভিযোগে দুটি ডাম্পার গাড়ী জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবু বক্কর এর ছেলে আজিম উল্ল্যাহ (৩৫) ও উখিয়ার কোটবাজার এলাকার মৃত রাজেন্দ্র বড়ুয়া এর ছেলে দিপু বড়ুয়া (৩৫)। গ্রেপ্তারকৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) গভীররাতে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ ডেইলপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক মো: আবু সালাম চৌধুরী বুধবার স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, মঙ্গলবার রাতে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ ডেইলপাড়া এলাকায় মেরিন ড্রাইভ সড়কে একটি চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্টে তল্লাশি অভিযান পরিচালনা করে পাচার কাজে ব্যবহৃত দুটি ডাম্পার জব্দ করে র‌্যাব।

এসময় গাড়ী দুটি তল্লাশি চালিয়ে ৪২ টি ড্রামে সর্বমোট ১৮৯০ লিটার অকটেন উদ্ধার করতে সক্ষম হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটকৃতরা ডাম্পার গাড়ি দুটির হেলপার। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা করা করার জন্য উখিয়া থানায় এজাহার দাখিল করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews