1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

প্রেমিকের সঙ্গে পালিয়েছেন স্ত্রী, ফের বিয়ে করলেন স্বামী

  • বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১১৬ বার পড়া হয়েছে

প্রেমিকের সঙ্গে পালিয়েছেন স্ত্রী, ফের বিয়ে করলেন স্বামী

৬ বছর সংসার করার পর নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে স্ত্রী পালিয়েছেন প্রেমিকের সঙ্গে। সেই ক্ষোভে নিজেকে শুদ্ধ করতে এক মণ দুধ দিয়ে গোসল করে দ্বিতীয় বিয়ে করেছেন মামুন মোল্লা নামের এক ব্যবসায়ী।

গত রোববার (১৭ মার্চ) এ ব্যতিক্রমী ঘটনা ঘটেছে রাজবাড়ীর বালিয়াকান্দির নারুয়া ইউনিয়নে শোলাবাড়ী গ্রামে।মামুন মোল্লা ওই গ্রামের মৃত মাজেদ মোল্লার ছেলে।

মঙ্গলবার (১৯ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে মামুনের দুধ দিয়ে গোসল করার ভিডিওটি ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, এক যুবক বাড়ির উঠানে টুলের ওপর বসে আছেন। পাশে রয়েছে বালতিভর্তি দুধ। সেখানে থাকা কয়েকজন নারী মগ দিয়ে তার মাথা ও শরীরে দুধ দিয়ে গোসল করাচ্ছেন।

স্থানীয়রা জানান, মামুন মোল্লা লেপ-তোশকের ব্যবসা করেন। ৬ বছর আগে মামুন মোল্লা ভালোবেসে পরিবারের সম্মতিতে বিয়ে করেন বালিয়াকান্দির নবাবপুরের বালিয়াচরের শাম্মী আক্তারকে। বিয়ের পর তাদের সংসার জীবন সুখেই কাটছিল। কিন্তু মামুনের স্ত্রী শাম্মী তার বাবার বাড়ি এলাকায় তপন আলী নামের এক যুবকের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ২ মার্চ শাম্মী তার স্বামী-সংসার ছেড়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। পরে মামুন গত রোববার দুধ দিয়ে গোসল করে দ্বিতীয় বিয়ে করেন।

মামুন মোল্লা জানান, ভালোবেসে ৬ বছর আগে বিয়ে করে সংসার করছিলেন। কিন্তু স্ত্রী তার সঙ্গে বেঈমানি করে অন্যের হাত ধরে চলে গেছে। তাদের সংসারে কোনো অভাব-অনটন বা দুঃখ-কষ্ট ছিল না। চলে যাওয়ার সময় সে নগদ ৫০ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণ নিয়ে গেছে। আসলে তিনি তাকে চিনতে ভুল করেছিলেন। যার কারণে দুধ দিয়ে গোসল করে নিজেকে শুদ্ধ করে দ্বিতীয় বিয়ে করেছেন। তবে এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত বলে তিনি মনে করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মামুন মোল্লার প্রতিবেশী নারুয়া ইউনিয়ন পরিষদের মেম্বার জনাব আলী।তিনি জানান, মামুন তার প্রতিবেশী। মামুনের স্ত্রী শাম্মী পরকীয়া করে পালিয়েছেন।

কিন্তু তারাও প্রেম করে বিয়ে করেছিলেন এবং ৬ বছর সংসারও করেছেন। স্ত্রী পালিয়ে যাওয়ায় গত রোববার মামুন দ্বিতীয় বিয়ে করেছেন এবং বিয়ের আগে মামুন দুধ দিয়ে গোসল করেছেন।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews