চট্টগ্রামের লোহাগাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মদিন পালন করা হয়েছে।
জাতির জন্মদিন উপলক্ষে লোহাগাড়া উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় এমপি এম এ মোতালেব সিআইপি,উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরো,
উপজেলার প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি /সম্পাদক বৃন্দ, এছাড়া কৃষকলীগ যুবলীগ সেচ্ছাসেবক লীগ মৎস্যজীবী ও তাঁতী লীগ এর নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসায় প্রাইমারি স্কুলে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতার জন্মদিন পালিত হয়েছে।
ঘাটের বিচার জন্মদিন উপলক্ষে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানে আলোচনা সভা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং কবিতা আবৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তারা বলেন বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু।
শেখ মুজিবকে কিছুতেই পৃথক করা যাবে না। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এ আমাদের কে আরো বহুদূর এগিয়ে যেতে হবে , বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার স্বপ্ন নিয়ে গবেষণা করে কাজ করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে।





Leave a Reply