1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

জাহাজ মুক্ত করলো ভারতীয় নৌবাহিনী, ১৭ ক্রু উদ্ধার

  • রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে

জাহাজ মুক্ত করলো ভারতীয় নৌবাহিনী, ১৭ ক্রু উদ্ধার

অক্ষত অবস্থায় ১৭ জন ক্রুসহ সোমালি জলদস্যুদের হাত থেকে মাল্টার পতাকাবাহী জাহাজ এমভি রুয়েনকে মুক্ত করেছে ভারতীয় নৌবাহিনী।

শনিবার (১৬ মার্চ) ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, গত বছরের ডিসেম্বরে সোমালি দস্যুদের হাতে ছিনতাইয়ের শিকার হয়েছিল কার্গো জাহাজ এমভি রুয়েনকে ভারতীয় নৌবাহিনী উদ্ধার করেছে।

ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস কলকাতা ও আইএনএস সুভদ্রার প্রচেষ্টায় গত ৪০ ঘণ্টার চেষ্টায় ৩৫ জলদস্যুকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছে। এরপর শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় জাহাজটি থেকে অক্ষত অবস্থায় ১৭ জন ক্রুকে নিরাপদে সরিয়ে নিয়েছে।

ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র জানান, আইএনএস কলকাতা ভারতীয় উপকূল থেকে প্রায় ১ হাজার ৪০০ নটিক্যাল মাইল দূরে দস্যুদের নিয়ন্ত্রণে থাকা জাহাজ এমবি রুয়েনকে থামাতে বাধ্য করে।

এরপর আইএনএস সুভদ্রা, হালে আরপিএ ড্রোন, পি-৮আই সামুদ্রিক টহল প্লেনের সমন্বিত কার্যকলাপ এবং সি-১৭ প্লেন থেকে কমান্ডোদের এয়ারড্রপের মাধ্যমে জাহাজটি উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, বাংলাদেশি জাহাজ আবদুল্লাহ ছিনতাইয়ে জলদস্যুরা এই জাহাজটি ব্যবহার করেছিল।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews