1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান, ভাষা সৈনিক গোলাম আরিফ টিপু পৈতৃক ভিটা থেকে চির বিদায় নিলেন

  • শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান, ভাষা সৈনিক গোলাম আরিফ টিপু পৈতৃক ভিটা থেকে চির বিদায় নিলেন

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

শেষবারের মত পৈত্রিক ভিটা থেকে বন্ধু আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীদের অশ্রুভেজা বিদায় নিলেন মহান মুক্তিযুদ্ধের সংগঠক, ভাষা সৈনিক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের চিফ প্রসিকিউটর, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট আইনজীবী গোলাম আরিফ টিপু।

আজ শনিবার (১৬ মার্চ) সকাল ৮টায় তাঁর নিজ গ্রাম রানীহাটি বাজারের ঈদগাহ ময়দানে গার্ড অফ অনার প্রদান শেষে তৃতীয় দফা জানাজা পড়ানো হয়। এর আগে নিজ এলাকা রানীহাটিতে তাঁর মরদেহ আসলে শেষবারের মত একনজর দেখার জন্য জেলার বিভিন্ন এলাকা থেকে বীর মুক্তিযোদ্ধারাসহ বিভিন্ন স্তরের মানুষ ভিড় করেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপার ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে পরিবারের পক্ষে তাঁর মেয়ে, স্বজন ও বন্ধুরা তাঁর স্মৃতিচারণ করেন এবং সবার কাছে দোয়া প্রার্থনা করেন। শেষে লাশবাহী গাড়িতে করে রাজশাহী কলেজ চত্বরে চতুর্থ জানাযার জন্য রওনা করেন তাঁর স্বজনরা।

জেলা প্রশাসক এ কে এম গালিব খান এক প্রতিক্রিয়ায় জানান, মহান এ ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ তথা সারাদেশের একজন সম্পদ ছিলেন। আমরা তাঁর মত একজন গুণী ব্যক্তিকে হারালাম।

এতে দেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। ভাষা সৈনিক গোলাম আরিফ টিপুর মেয়ে তার বাবার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন এবং দেশ ও চাঁপাইনবাবগঞ্জবাসী তাঁর বাবাকে যে সম্মান দেখিয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরে সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী কলেজ মাঠে শ্রদ্ধা নিবেদন শেষে আইনজীবী গোলাম আরিফ টিপুর জানাজা অনুষ্ঠিত হয়। শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মাননীয় রাসিক মেয়র জনাব এএইচএম খায়রুজ্জামান লিটন।

এদিকে গতকাল শুক্রবার (১৫ মার্চ) দুপুরে নিউ বেইলি রোডে মিনিস্টার্স অ্যাপার্টমেন্টের নিজ বাসায় গোলাম আরিফ টিপুর প্রথম জানাজা এবং তার কর্মস্থল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিকেলে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

৯৩ বছর বয়সী জ্যেষ্ঠ এই আইনজীবী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। গোলাম আরিফ টিপু ১৯৩১ সালের ২৮ আগস্ট চাঁপাইনবাবগঞ্জের (তৎকালীন মালদহ জেলা, ব্রিটিশ ভারত) শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

তার বাবা আফতাব উদ্দিন আহমদ ছিলেন জেলা রেজিস্ট্রার। ৯ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তিনি কালিয়াচর বিদ্যালয় থেকে ১৯৪৮ সালে মাধ্যমিক ও রাজশাহী কলেজ থেকে ১৯৫০ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন।

একই কলেজ থেকে আইন বিষয়ে স্নাতক করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন। ১৯৫৪ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। ব্যক্তি জীবনে তিনি তিন সন্তানের বাবা।

মুক্তিযোদ্ধা ও ভাষাসৈনিক এ আইনজীবী রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের রাজশাহী অঞ্চলের যুগ্ম আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করেন।

ভাষা আন্দোলনে বিশেষ অবদানের জন্য তাকে ২০১৯ সালে একুশে পদক দেওয়া হয়। গোলাম আরিফ টিপু ১৯৫৮ সালে আইনজীবী হিসাবে তার কর্মজীবন শুরু করেন।

তিনি একাধিকবার রাজশাহী আইনজীবী সমিতির সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য এবং বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচিত হন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews