1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

চাঁপাইনবাবগঞ্জের প্রতিভাবান ক্ষুদে গবেষক ত্ব-শীন এর নেতৃত্বে নাসা কনরেড চ্যালেঞ্জ এ জয়ী বাংলাদেশী দল ” নট এ বোরিং টিম “

  • শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ২৯০ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের প্রতিভাবান ক্ষুদে গবেষক ত্ব-শীন এর নেতৃত্বে নাসা কনরেড চ্যালেঞ্জ এ জয়ী বাংলাদেশী দল ” নট এ বোরিং টিম ” 

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

প্রতিযোগিতার আয়োজক কনরেড ফাউন্ডেশন নামক একটি সংস্থা। মূলত তারা এটার জন্য উদ্যোগটা প্রথম নিয়েছিলো। ২০০৮ সাল থেকে প্রতিযোগিতাটি প্রত্যেক বছর আয়োজন করা হয়।  বর্তমানে নাসা, ডেল টেকনোলজিস এবং বিশ্বের অনেক নামিদামি টেকজায়ান্ট কোম্পানি এ প্রতিযোগিতার সাথে যুক্ত আছে।  

প্রতিযোগিতা টি একটি উদ্যোক্তা কম্পিটিশন। ১৩-১৮ বছরের শিক্ষার্থীরা কিভাবে এই বয়সে উদ্যোক্তা হতে পারবেন সেটা নিয়েই এই চ্যালেঞ্জ। মূলত ৪ টা ধাপে এই প্রতিযোগিতাটি সম্পন্ন হয় ।

বর্তমানে এই এপ্রিল মাসে হওয়া সর্বশেষ স্টেজ ইনোভেশন সামিট এ অংশ নেওয়ার জন্যে ফাইনালিস্ট হয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে Not A Boring Team। সব কিছু ঠিক থাকলে আগামী ২৩-২৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের মহাকাশ নগরী খ্যাত Texas রাজ্যের Houston শহরে অবস্থিত নাসার ঐতিহাসিক Johnson Space Center & Space Center Houston এ হওয়া ইনোভেশন সামিট এ অংশ নিতে যাবে দলটি । এই ইনোভেশন সামিট টা মূলত একটি বিজনেস ইনোভেশন সামিট এবং প্রোডাক্ট এক্সপো ।

টিম গঠন মূলত হয় মেসেঞ্জার এ। টিমের অন্যতম সদস্য নওগাঁর নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নাদিম ও নাটোর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের মাহ্দী মিলে গঠন করে RRIN। এরপর বিভিন্ন রোবোটিক্স কম্পিটিশন থেকে সবার সাথে পরিচয় হয়ে মূলত টিম গঠন এবং এ থেকেই সকল মেম্বার যুক্ত হন।

একবার চাঁপাইনবাবগঞ্জ এর হরিমোহন সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ত্ব-শীন এই কম্পিটিশনে খবর দেওয়ায় তাকে দলের দলনেতা নিযুক্ত করে যাত্রা শুরু করেন।

সবাই কর্মক্ষম এবং মজার মানুষ হওয়ায় টিমের নাম দেন Not A Boring Team। এক সময় যখন সকলের মনোবল অবক্ষয়ের দিকে এগোয় তখন মাহ্দী এবং নুর সবার মনোবল চাঙ্গা করে আবারও কাজ শুরু করেন।

বিজনেস সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা না থাকায় অনেক ভোগান্তির শিকার হতে হয় তাদের। মাহ্দী ও ত্ব-শীন মিলে বিজনেস পার্ট এর সম্পূর্ণ কাজ শেষ করে তারা। বিজনেস মডেল, মার্কেট এনালাইসিস, ইন্ডাস্ট্রি ইকোসিস্টেম, প্রেজেন্টেশন, প্রজেক্ট পেপার, থ্রিডি মডেল, এনিমেশন, প্রোডাক্ট রিসার্চ নিয়ে কাজ করেছেন তারা ২ জন।

টিমের ওয়েবসাইট ও সফটওয়্যার এর কাজ করেছেন রাজশাহী কলেজিয়েট স্কুলের নুর আহমেদ। শুধু ওয়েবসাইট নয়, ইনোভেশন নিয়েও কাজ করেছেন তিনি। প্রজেক্ট ডেভলপমেন্ট এর সময় সকল এমবেডেড সিস্টেম, মেশিন লার্নিং, ইমেজ প্রসেসিং এর কাজ করেন তিনি, এক কথায় এমবেডেড সিস্টেম এর পার্ট এর সকল দায়িত্ব তার ঘাড়ে অর্পিত ছিল।

প্রশ্ন উত্তরের রেফারেন্স এর বিভিন্ন রিসার্চ পেপার এনালাইসিস, গাড়ির এক্সিডেন্ট সংক্রান্ত তথ্য সংগ্রহ, প্রোডাক্ট এর সাস্টেনিবিলিটি ইত্যাদি তথ্য রিসার্চের দায়িত্ব নাদিম পালন করেন। তার সাথে সাহায্য করেছিলেন সামজিম।

টিমের সকলেই তাদের সর্বোচ্চ চেষ্টা করেন। কারোই কোনো অংশে অবদান কম নয়। টিমের মেন্টরিং করেছেন ডুয়েট এর মেহেদী হাসান। ফিজিকাল প্রোটোটাইপ করার সময় সঙ্গে ছিলেন তিনি।

তবে কিছু ফেইলারের জন্যে ফিজিকাল প্রোটোটাইপ কেন্সেল করে ডিজিটাল প্রোটোটাইপ দিয়ে কাজ করেন তারা। শেষ সময়ে নির্ঘুম রাত যাপন করেন তারা, লেগে পড়েছিলেন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রচেষ্টায়।

জীবন ও শক্তি বাঁচাতে স্মার্ট রোড সেইফটি বিস্টসাতটি কমপোন্টেন্ট এর সমন্বয়ে গড়ে তোলা হয়েছে ‘স্মার্ট রোড সেইফটি বিস্ট’। গাড়ির বিভিন্ন অংশে স্থাপন করা হবে বিশেষ নকশার মাদারবোর্ড, ভাইব্রেটর, রিডার সেন্সর, টেকোমিটার, ক্যামেরা এবং অ্যাকসিডেন্ট ডিটেক্টর।

আর চালকের মুখোমুখি থাকবে প্রতিটি কম্পোনেন্টের সংযুক্ত ডিসপ্লে। মাদারবোর্ড ও ডিসপ্লেটি ১০ ইঞ্চির মতো বর্গাকার ও কিছুটা পুরু। বাকি ডিভাইসগুলো ৭-৮ সেমি লম্বা ও ৫-৬ সেন্টিমিটার পুরু। ক্যামেরাটি কাজ করে ওয়েব ক্যামেরার মতো। 

আর গাড়ির ড্যাশ বোর্ডে লাগানো ডিসপ্লেতে সংযুক্ত আছে ভয়েস সেন্সর যা প্রয়োজনে চালককে সময়ে সময়ে সতর্ক করবে। পাশাপাশি এআই রোবট হিসেবেও আবির্ভূত হবে। অর্থাৎ নিজে চালালেও ড্রাইভারলেস কারের সুবিধা মিলবে স্মার্ট রোড সেইফটি বিস্ট গ্যাজেট গিয়ারে।

আবার মোবাইলে এর অ্যাপ ডাউনলোড করে নিলে গাড়ির মালিকও যে কোনো স্থান থেকে গাড়ি ও গাড়ির চালককে মনিটর করতে পারবেন। চালকের অসতর্কতা মূলক আচরণ বিশ্লেষণ করে ভুল ধরিয়ে সচেতনতা সৃষ্টি করবে এর এআই বট। পুরো গিয়ারটি শুরুতে ৩০-৩৫ হাজার টাকার মধ্যে হবে বলে জানিয়েছেন খুদে উদ্ভাবকেরা।

তাদের ভাষ্য, এই খরচেই অটোনোমাস গাড়ির সুবিধা মিলবে বিদ্যমান গাড়িতে। রোধ করা যাবে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা।তবে টুরটির জন্য তারা স্পনসর খুঁজছে। এটি বেশ ব্যয়বহুল একটি সফল হবে তাই তাদের স্পন্সর দরকার।

তারা স্বপ্ন দেখেন একদিন বাংলাদেশে তারা নিজেরা প্রযুক্তির মাধ্যমে স্যাটেলাইট তৈরি করবে। দেশীয় প্রযুক্তিতে স্যাটেলাইট নিজের দেশ থেকে উৎক্ষেপন করবে। সম্পূর্ণ কাজ বাংলাদেশে বিজ্ঞানীদের দ্বারা সম্পন্ন হবে। এরকম একটি অন্যরকম বাংলাদেশের স্বপ্ন তারা বুকে লালন করছেন। তাদের বিশ্বাস সেদিন দূরে নয় যেদিন বাংলাদেশ, চন্দ্র ও মঙ্গল জয় করবে।

তবে শেষ সময় নাসা’য় ফাইনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়ে তাদের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে।কারণ তারা সবাই ছাত্র এবং তাদের কোন আয়ের উৎস নেই। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে অর্থের প্রয়োজন।

তাই “নট এ বোরিং টিম” এর সদস্যরা এই বিষয়ে সরকার সহ সমাজের বিত্তবান, বিভিন্ন প্রতিষ্ঠান ও সচেতন মহলের সার্বিক সহযোগিতা ও সুদৃষ্টি কামনা করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews