1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, আটক ১

  • শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, আটক ১

পুলিশ কনস্টেবল পদে চাকরির দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়ার সময় এনামুল হক (৪০) নামে এক প্রতারককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে তিনটি নন জুডিশিয়াল স্টাম্প, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংকের পৃথক দুইটি শূন্য চেক উদ্ধার করে পুলিশ।

শুক্রবার (১৫ মার্চ) দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইনে এক প্রেস বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর সিদ্দিকী রহমান এসব কথা জানান। এর আগে বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার তৈলকুপি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক হওয়া এনামুল ইসলাম খুলনা জেলার ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের দাউকোনা গ্রামের মৃত মোসলেম সরদারের ছেলে।

সাতক্ষীরা পুলিশ সুপার জানান, মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশ বাহিনীতে নিয়োগ প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। যেখানে সাতক্ষীরা থেকে ৪৯ জন প্রার্থী যোগ্যতার ভিত্তিতে চাকরি চেয়েছেন।

সম্প্রতি পুলিশের নিয়োগকে কেন্দ্র করে এনামুল হক পাটকেলঘাটার তৈলকুপি এলাকার চাকরি প্রার্থী ইয়াসিন আলীর সঙ্গে চাকরি দেয়ার প্রতিশ্রতিতে ১৪ লাখ টাকা চুক্তি করেন। এ সময় প্রার্থী ইয়াসিন আলীর স্বাক্ষরিত তিনটি শূন্য স্টাম্প ও প্রার্থীর মা ফরিদা বেগমের স্বাক্ষরিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংকের পৃথক দুইটি চেক গ্রহণ করেন। পরে বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার বিকেলে পাটকেলঘাটা এলাকার তৈলকুপি থেকে আসামী এনামুলকে আটক করা হয়। এ সময় তার থেকে আলামত সমূহ জব্দ করে পুলিশ।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে সে প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তাদের দলে অজ্ঞতনামা কয়েকজন প্রতারক রয়েছে যারা একইভাবে বিশ্বাস ভঙ্গ করে অর্থ আত্মসাতের চেষ্টায় লিপ্ত রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় একটি মামলা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews