1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

হাসপাতালের সামনেই অটোরিকশায় ডেলিভারি সম্পন্ন করলেন ডাক্তার

  • শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে

হাসপাতালের সামনেই অটোরিকশায় ডেলিভারি সম্পন্ন করলেন ডাক্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে জগদীশপুর গ্রামের আব্দুল্লা আল নোমানের স্ত্রী মাহমিদার (১৮) ডেলিভারি হাসপাতালের সামনেই অটোরিকশায় সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি কন্যা সন্তান প্রসবের ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ জানান, শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে একটি ফোন আসে। তাতে বলা হয়, একটি ডেলিভারি রোগীকে চট্টগ্রামে নিয়ে যাওয়ার সময় বেশি ব্যথা উঠায় হাসপাতালে আনতে হচ্ছে। তাকে দ্রুত প্রসবের ব্যবস্থা করতে হবে। একথা শুনেই স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন অন্য ডাক্তারদের প্রস্তুত হতে নির্দেশ দেন।

পরে প্রসূতি মাকে হাসপাতালের সামনে নিয়ে আসা হলে চিকিৎসকরা দেখেন বাচ্চা খুবই কাছাকাছি চলে এসেছে। ফলে সিএনজি অটোরিকশায় জরুরি ভিত্তিতে ডেলিভারি সম্পন্ন করতে হয়। এতে একটি সুস্থ সবল কন্যা সন্তান জন্মগ্রহণ করে।

ডেলিভারি কার্যক্রমে উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডাক্তার নোগায়ের শারমিন এবং সিনিয়র স্টাফ নার্স ইয়াসমিন আক্তার, রুমা আক্তার ও নার্সিং ইনচার্জ আফসার এবং অন্যরা। ডেলিভারির পর বাচ্চা এবং বাচ্চার মাকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে বাচ্চা এবং বাচ্চার মা উভয়েই সুস্থ আছেন।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews