লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সদর উপজেলা এসিল্যান্ড আব্দুল্লাহ আল নোমান সরকার। সবার কাছে তিনি একজন সৎ, নির্ভীক ও জনবান্ধব অফিসার হিসেবে পরিচিতি পেয়েছেন অনেক আগেই।
আন্দোলনরত সাংবাদিকদের অভিযোগ মতে, ১৪ মার্চ মাইটিভির লালমনিরহাট জেলা প্রতিনিধি মাহফুজ সাজুর সাথে এসিল্যান্ড অফিসে এসিল্যান্ড আব্দুল্লাহ আল নোমান সরকার খারাপ আচারন করছেন এমন একটি খবরে সেখানে আরো কয়েকজন সাংবাদিক গেলে তিনি তাদের তালাবদ্ধ করে রাখেন।
ঘটনাস্থলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি এম এ মমিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনণ এনে সাংবাদিকদের বুঝিয়ে চলে যেতে বলেন।পরে সাংবাদিকরা চলে যান। তিনি আবার মোবাইল কোর্টে দৈনিক মানচিত্র পত্রিকার জেলা প্রতিনিধি রিজভী আহমেদের মটরসাইকেল আটকিয়ে ৫ হাজার টাকা জড়িমানা করেন।
অন্য সাংবাদিকরা এ খবর পেলে লালমনিরহাটের মিশনমোড়ে মহাসড়ক অবরোধ করে আব্দুল্লাহ আল নোমান সরকারের বদলীর দাবীতে স্লোগান ধরেন। লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ মিশনমোড়ে এসে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে সাংবাদিকরা অবরোধ তুলে নেন।রাতেই জানা যায় আব্দুল্লাহ আল নোমান সরকারকে ঠাকুরগাঁও এ বদলী করা হয়েছে।
অনুন্ধানে জানা যায়, আব্দুল্লাহ আল নোমান সরকার পঞ্চগড় জেলা থেকে এনডিসি পদে দায়িত্ব পালন করা অবস্থায় প্রমোশন পেয়ে ২০২২ সালের ২৩ অক্টোর লালমনিরহাট এসিল্যান্ড হিসেবে যোগদান করেন। আবার একই বছরের ২৪ নভেম্বর ট্রেনিং এর জন্য ঢাকায় চলে যান। দীর্ঘ ৮ মাস ট্রেনিং করে ২০২৩ সালের ১৯ জুলাই পূনরায় এসিল্যান্ড হিসেবে যোগদান করেই জ্বলে ওঠেন।
নতুন বছেরর শুরুতে ৫ জানুয়ারি ইএনও (ভারপ্রাপ্ত) হিসেবে যোগদান করে এক সাথে দুইটি দফতরে সততার সাথে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন।
তিনি স্বাধীনতার ৫৩ বছর ধরে বেদখলে থাকা সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের তিস্তা নদীর ওপারে ১১ টি জলমহাল প্রায় ৮০ একর যায়গা দখল মুক্ত করে খাস আদায় করেন এবং ঐতিহ্যবাহী দুরাকুটি হাট ইজারার ৫০ লক্ষ টাকার বিডি বাজেয়াপ্ত করেন।
সঙ্গত কারণেই রাজনৈতিক রোষানলে পড়ে যান তিনি। এছাড়াও ২০২৩ -২০২৪ অর্থ বছরের টিআর বরাদ্দ ১ কোটি ১৬ লক্ষ টাকার ৮ শত মিটার হেরিংবন্ড কাজ এক নম্বর ইটের বদলে দুই নম্বর ইট ব্যবহার করায় বিল আটকে দিয়েছেন। লালমনিরহাট সদর উপজেলা পরিষদের ৫ তলা এক্সটেনশন বিল্ডিং তৈরিতে ঠিকাদারের মারাত্মক অনিয়ম ধরে ফাইনাল বিল আটকিয়ে দিয়েছেন।
কারণ এখানে প্রতি মিটারে ২ কেজি ৪ শত ৫০ গ্রাম লোহার রড ব্যহার করার কথা থাকলেও ২ কেজি ৩ শত ৯০ গ্রাম লোহার রড ব্যবহার করা ও ৫ তলায় স্টিলের সাটারিং এর পরিবর্তে কাঠের সাটারিং ব্যবহার করা হয়েছে। এস অনন্ত বিকাশ ত্রীপুরা নামক সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতিমধ্যে সদর এলজিডি ইঞ্জিনিয়ারকে পত্র দিয়েছেন।
এ ছাড়াও তিনি বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২০ লক্ষ টাকার উপরে জরিমানা আদায় করেছেন। অবৈধ ভাবে বালু ও মাটি পরিবহনের দায়ে ৪০ টির উপরে ট্রাক্টরকে জড়িমানা করেছেন।
এসিল্যান্ড অফিসে সকল নগদ লেনদেন বন্ধ করে সোনালী ব্যাংকের মাধ্যমে সকল সেবার ব্যবস্থা করেছেন তিনি। অফিস ডেকোরেশন করছেন অত্যন্ত দৃষ্টিনন্দন ভাবে। এছাড়াও ব্যবস্থা করেছেন ব্রেষ্ট ফিডিং কর্নার ও সেবা গ্রহীতাদের ওয়েটিং রূমের।
মাইটিভির লালমনিরহাট জেলা প্রতিনিধি মাহফুজ সাজু বলেন, আমি সংবাদ সংগ্রহ করতে সদর এসিল্যান্ড অফিসে গেলে আমার সাথে অসদাচরণ করা হয়।
লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সদর এসিল্যান্ড আব্দুল্লাহ আল নোমান সরকার বলেন,পরিকল্পিত পরিস্থিতির শিকার।
লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ বলেন, সাংবাদিকদের অভিযোগের প্রেক্ষিতে আব্দুল্লাহ আল নোমান সরকারকে বদলী করা হয়েছে। পরে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
বিজ্ঞ মহল মনে করেন, সরকারি স্বার্থ রক্ষায় আব্দুল্লাহ আল নোমান সরকারের মত সৎ নির্ভীক ও জনবান্ধব অফিসার সরকারের প্রতিটি দফতরে প্রয়োজন।





Leave a Reply