1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মাইক্রোবাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

  • শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ২০৯ বার পড়া হয়েছে

মাইক্রোবাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

ফেনীর ছাগলনাইয়ায় মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালকসহ আরও ৪ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার পাঠাননগর চাঁদপুর ব্রিজ সংলগ্ন মদিনা ব্রিকফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আলাউদ্দিন (৪০) ছাগলনাইয়া পশ্চিম দেবপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত আবু তাহেরের ছেলে। তিনি ফেনী পল্লী সঞ্চয় ব্যাংকে কর্মরত ছিলেন।

এ ঘটনায় আহতরা হলেন, শাহেদা আক্তার (৪০), তার মেয়ে নাফিসা ইসলাম (১১), রাফি (২২) এবং সিএনজি চালক মো. হালিম (৩৫)। তারা প্রত্যেকে ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে পাঠাননগর চাঁদপুর ব্রিজ সংলগ্ন মদিনা ব্রিকফিল্ডের সামনে ফেনীগামী একটি সিএনজি অটোরিকশা সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সংঘর্ষ হয়।

এ সময় মাইক্রোবাসের ধাক্কায় সিএনজি রাস্তার পাশে খাদে পড়ে যায়৷ একইসময় আরও একটি সিএনজি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে চিকিৎসা শেষে

গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা-চট্টগ্রামে পাঠানো হয়। তাদের মধ্যে আলাউদ্দিনকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে কুমিল্লায় পৌঁছালে তার মৃত্যু হয়।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. রফিকুল ইসলাম বলেন, আহত অবস্থায় ৫ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা-চট্টগ্রাম পাঠানো হয়। অন্যদের মধ্যে একজন চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ছাগলনাইয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি মাইক্রোবাস ও দুটি সিএনজি অটোরিকশা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews