কক্সবাজারের উখিয়ায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর নিহতের স্বামী পলাতক রয়েছে।বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার রত্নাপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তুলাতলী এলাকার একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত রিমা আক্তার একই এলাকার মোহাম্মদ বাহাদুরের স্ত্রী।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃশামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার তুলাতলী এলাকায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূ গলায় ফাঁস নেওয়ার খবর দেন স্থানীয়রা। পরে পুলিশের একটি দল ওই বাড়ির এক কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন।
রত্নাপালং ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য অলি আহমদ বলেন, ‘রিমা আক্তার ও তার স্বামী মোহাম্মদ বাহাদুরের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে প্রায় ঝগড়াবিবাদ লেগেই থাকত। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালেও তাদের মধ্যে মনোমালিন্য হয়। এর জের ধরে সকালে কোনো এক সময় রিমা গলায় ফাঁস নেওয়ার সিদ্ধান্ত নেয় বলে ধারণা করছি।
ওসি শামীম হোসেন আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।

Leave a Reply