তিনি জানান,পুরো মাস মহাসড়কসহ বিভিন্ন স্টেশনে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের পাশাপাশি থানা পুলিশ এবং গ্রাম পুলিশও কাজ করবে। এছাড়াও কোন কিশোরগ্যাং, ছিনতাইকারী যেন সাধারণ মানুষের ক্ষতি করতে না পারে সেজন্য আমরা থানা পুলিশ কঠোর অবস্থানে আছি। স্টেশনে সার্বক্ষনিক মোবাইল টিম থাকবে। বিভিন্ন মার্কেটে সাদা পোশাকেও আমাদের লোকজন থাকবে।
কোন কিশোরগ্যাং যদি মা-বোনদের ইভটিজিং করে তাহলে সাথে সাথে ডিউটি অফিসারের নাম্বারে অথবা আমাকে ফোন দিবেন। সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী যতই ক্ষমতাসীন বা আপনজন হোক ছাড় দেওয়া হবে না।
তিনি আরো বলেন, বর্তমানে পুরো বটতলী স্টেশন এবং পদুয়া তেওয়ারীহাট সিসি ক্যামেরার আওতায়। তাই কোন মা-বোনকে ইভটিজিং করে এবং টাকা-পয়সা সহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে কেউ রক্ষা পাবেনা।
উল্লেখ্য: আজ ১ম রমজানেই বটতলী স্টেশনে কিশোরগ্যাং বিরোধী অভিযান শুরু করেছেন থানার ওসি রাশেদুল ইসলাম। ওই সময় আড্ডারত অবস্থায় ১২ কিশোরকে আটক করা হয়।

Leave a Reply