1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কৃষি জমির টপসয়েল কেটে বিক্রির দায়ে লোহাগাড়ায় যুবককে ২ লাখ জরিমানা টাকা

  • বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১১২ বার পড়া হয়েছে

কৃষি জমির টপসয়েল কেটে বিক্রির দায়ে লোহাগাড়ায় যুবককে ২ লাখ জরিমানা টাকা !

মাহমুদুল হক চৌধুরী চট্টগ্রাম অফিস :

চট্টগ্রামের লোহাগাড়ায় কৃষি জমির টপসয়েল কেটে বিক্রি করার দায়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২টি ডাম্পার ও একটি স্কেভেটার জব্দ করা হয়।মাটি কাটার সাথে জড়িত খোরশেদ আলম (৪০) নামে এক যুবককে ২ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

১২ মার্চ রাত ১০টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোয়াং এলাকায় ভ্রাম্যমাণ আদালতে এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুুহাম্মদ ইনামুল হাছান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল।

অভিযানকালে লোহাগাড়া উপজেলা নির্বাহি অফিসার কার্যালয়ে অফিস সহকারি তেজেন্দ্রসহ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল জানান,কিছুদিন ধরে রাতের আঁধারে উপজেলার আমিরাবাদ মল্লিক ছোয়াং এলাকায় কৃষি জমির টপসয়েল কেটে বিক্রি করছিল প্রভাবশালীরা। কৃষি জমিগুলো গর্ত করে পুকুরে পরিণত করছিল। খবর পেয়ে সোমবার রাত ১০টার দিকে অভিযান পরিচালনা করি।

ঘটনাস্থল থেকে ২টি ডাম্পার ও একটি এক্সেভেটর জব্দ করি। কৃষি জমির টপসয়েল কাটার দায়ে খোরশেদ আলম নামে এক যুবককে ২লাখ টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews