১১ মার্চ খ্রি.লালমনিরহাট জেলায় অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
গণউন্নয়ন কেন্দ্র (GUK) এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
প্রকল্পটি লালমনির হাট জেলার লালমনিরহাট সদর,কালিগঞ্জ ও হাতিবান্ধা উপজেলার চারটি ইউনিয়নে প্রাথমিক ভাবে কাজ করবে।
প্রকল্পটি কৃষক ও মৎস্যজীবি পরিবারের সদস্য যারা জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্থ এসব পরিবারের মাঝে উল্লেখ্যযোগ্য মানব পাচারের ব্যাপকতা কমিয়ে আনার বিষয়ে কাজ করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার, জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ,আমন্ত্রিত অতিথী হিসাবে উপস্থিত ছিলেন ফরিদ আল সোহান,
সহকারী কমিশনার এনজিও শাখা,মো শাহ আলম ,উপ—পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,মো: মতিয়ার রহমান, উপ—পরিচালক সমাজ সেবা অধিদপ্তর,রশিদা খাতুন, উপ—পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর,
মো: হাসিনুর রহমান উপজেলা কৃষি কর্মকর্তা লালমনিরহাট সদর,মো: মশিউর রহমান উবর্ধতন বৈজ্ঞানিক কর্মকতার্,(মৃত্তিকা) ,শুকান্ত সরকার উপজেলা সমাজ সেবা অফিসার লালমনিরহাট সদর,
মো: আনিছুর রহমান বন কর্মকতার্ মো: মাহফুজ রহমান ম্যানেজার প্রবাসী কল্যাণ ব্যাংক, এস দিলিপ রয়, সাংবাদিক দ্যা ডেইলি স্টার লালমনিরহাট,সাংবাদিক মাহফুজ সাজু মাই টিভি,
মিজান পাটোয়ারী প্রেস ক্লাব প্রতিনিধী, মো: হুজ্জাতুল ইসলাম উপ— সহকারী কৃষি কর্মকতার্, উপস্থিত ছিলেন গণ উন্নয়ন কেন্দ্রের সমন্বয়কারী মো: আফতাব হোসেন,অগ্রযাত্রা প্রকল্পের ম্যানেজার মো: এরফান মন্ডল সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
আমন্ত্রিত অতিথি বৃন্দ প্রকল্পটি ফলপ্রসুভাবে বাস্তবায়নের জন্য সার্বিক সহযোগিতার আস্বাস প্রদান করেন।জেলা প্রশাসক মহোদয়ের সমাপনি বক্তবের মাধ্যমে সভার কার্যক্রম শেষ করা হয়।
প্রকল্পটি Winrock International এর সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এর মাধ্যমে গাইবান্ধা,
রংপুর ও লালমনিরহাট জেলার ৮টি উপজেলায় ১৪ টি ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে।





Leave a Reply