1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চুয়াডাঙ্গার বিখ্যাত মাছের বাজার যে বাজারে প্রতিদিন কোটি টাকার উপরে মাছ বিক্রি হয়

  • মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার বিখ্যাত মাছের বাজার যে বাজারে প্রতিদিন কোটি টাকার উপরে মাছ বিক্রি হয়

এস এম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিস:

ভোর হলেই হাঁকডাকে মুখর চুয়াডাঙ্গার রেলস্টেশন সংলগ্ন মাছের বাজার। এ বাজারে প্রতিদিন প্রায় কোটি টাকার মাছ বিক্রি হয়। শতাধিক আড়তে হাজারের বেশি মানুষের জীবিকা নির্বাহ হয় এ বাজারে কাজ করে।

সরেজমিনে দেখা যায়, ঢালার ওপরে তাজা মাছ লাফাচ্ছে। ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখর চারদিক। সড়কের পাশে গাড়ি রেখে মাছ কিনছেন অনেকে। বিয়ে, জন্মদিনসহ বড় অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার ও জেলার অভিজাত রেস্তোরাঁগুলো পাইকারিতে মাছ সংগ্রহ করেন অনেকে।

ব্যবসায়ী সূত্র জানায়, এ বাজারে প্রতিদিন অন্তত আড়াই থেকে পাঁচ মণ মাছ বেচাকেনা হয়। যা টাকার অংকে যা কোটি টাকার বেশি। সপ্তাহের প্রতিদিনই বসে মাছের বাজার। সবচেয়ে বেশি বিক্রি হয় রুই, কাতলা, তেলাপিয়া, পাঙাশ, মৃগেল, গ্রাস কার্প, সিলভার কার্প, বিগহেড ও কমন কার্প মাছ। বিক্রি হওয়া মাছের ৫০ শতাংশ এগুলো।

অন্য মাছের মধ্যে ২০ শতাংশ ইলিশ, ১০ শতাংশ দেশি ও ২০ শতাংশ সামুদ্রিক মাছ। দেশের বিভিন্ন এলাকা থেকে মাছ আমদানি করা হয়। ইলিশ আসে চাঁদপুর, চট্টগ্রাম ও ঢাকা থেকে। সামুদ্রিক মাছের বেশিরভাগ সংগ্রহ করা হয় চট্টগ্রাম থেকে।

বাজারের সাবেক আড়তদার মো. শহিদুল কদর জোয়ারদার বলেন, দীর্ঘদিন ধরে মাছের ব্যবসার সঙ্গে জড়িত। প্রায় ৪০ বছর মাছের ব্যবসায় আছি। এ বাজারের মাছের চাহিদা দীর্ঘদিনের। আগে বাজারটি স্টেশনের কাছাকাছি ছিল তারপর একটু এগিয়ে এখন বাজারটি বড় হয়েছে।

আড়তে কাজ করা সুমন মিয়া বলেন, আমি এখানে দীর্ঘদিন আছি। এখানে বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা মাছ আনেন। খুচরা ও পাইকারি দুভাবেই বিক্রি হয়। এখানে অনেক ভোরে কাজ শুরু হয়ে সকাল ১০টা ১১ পর্যন্ত চলে।

মৎস্য আড়তদার মালিক সমিতির সভাপতি ওহিদুল ইসলাম বলেন, আড়তটি পাকিস্তান আমল থেকে শুরু হয়েছে। রেল স্টেশনের পাশে এ মৎস্য আড়ত ১০০ বছরের ঐতিহ্য। ইলিশ মাছের সময় প্রতিদিন ৩০০-৫০০ মণ ইলিশ মাছ আসে। চাহিদা অনুযায়ী আমরা মাছ সরবরাহ করছি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews