1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কুষ্টিয়ায় বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

কুষ্টিয়ায় বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া অফিস :

কুষ্টিয়ায় বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে বলা হয়- ‘সংক্ষেপে সব পাওয়া যায় এ পত্রিকায়। এ জন্য এতোটা জনপ্রিয়।’ রবিবার বিকালে কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)তে বাংলাদেশ প্রতিদিনের ১৫তম বছরে পদার্পণ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

প্রেসক্লাব মিলনায়নে আলোচনা সভায় বাংলাদেশ প্রতিদিন পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি মো. জাহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্বা নজরুল ইসলাম।

কুষ্টিয়া প্রেসক্লাবের সহ সভাপতি শেখ হাসান বেলালের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক আনিস মন্ডল, মিলন খন্দকার, ইসমাইল হোসেন, এইচ এম বেলাল, সোহাগ আহম্মেদ, এই এম শাহীন রেজা, ওয়ালিদুজ্জামান শুভ, জাহিদ হাসান জিহাদ ও ওপেলিয়া কনিসহ অন্যরা।

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজানুর রহমান বলেন- সাংবাদিকদের আরো দায়িত্বশীল হতে হবে। কারণ সঠিক সাংবাদিকতা জাতিকে পথ দেখায়। তিনি বলেন- সংবাদপত্রের ভয়ে সমাজে চেক এন্ড ব্যালেন্স তৈরি হয়। সংবাদপত্র না থাকলে অনেক অপরাধ বাড়বে। বাংলাদেশ প্রতিদিন সম্পর্কে তিনি বলেন- এটি বাংলাদেশের প্রতিদিনের প্রতিচ্ছবি। সংক্ষেপে সব পাওয়া যায় এ পত্রিকায়। এ জন্য এতোটা জনপ্রিয়।

আলোচনা শেষে দেশ-জাতি, সংবাদপত্র ও সাংবাদিকদের কল্যাণ কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কুষ্টিয়া প্রেসক্লাবের ধর্মীয় সম্পাদক মাওলানা সাইফ উদ্দিন আল আজাদ। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। শেষে কেক কেটে ১৫ বছরে পদার্পণ উদযাপন করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews