1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে প্রথমবারের মতো নারী দিবস উদযাপন

  • শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে প্রথমবারের মতো নারী দিবস উদযাপন

পর্তুগালে প্রবাসী নারীদের নিয়ে প্রথমবারের মতো বিশ্ব নারী দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (৮ মার্চ) বাংলাদেশ দূতাবাস লিসবনে এ উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আগত নারী অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়। পরে দূতাবাসের কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অতিথিরা তাদের পরিচয় ও সাফল্যের বিস্তারিত গল্প তুলে ধরেন।

বাংলাদেশ দূতাবাসের লিসবনের রাষ্ট্রদূত রেজিনা আহমেদ তার বক্তব্যে নিজেকে একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা বা দেশের প্রতিনিধিত্বকারী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পেছনের গল্প অতিথিদের কাছে অনুপ্রেরণা হিসেবে তুলে ধরেন।

এ ছাড়া তিনি বাংলাদেশে নারীর ক্ষমতায়নের রোল মডেল হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টান্ত উপস্থাপন করেন।

রাষ্ট্রদূত বলেন, নারীর ক্ষমতায়ন বা সমঅধিকার বলতে উশৃঙ্খলা বোঝায় না, এটা নিয়ে আমাদের অনেকের ভুল ধারণা আছে। নারীদের সমঅধিকার মানে হচ্ছে শ্রমের অধিকার, কথা বলার অধিকার, এক কথায় বলতে একজন মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার।

অনুষ্ঠানে নারীরা এমন আয়োজনে সন্তোষ প্রকাশ করেছেন। এছাড়া প্রবাসে পরিবার-পরিজন ছেড়ে স্বদেশি মানুষগুলোই আপনজন এবং এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে হাজার হাজার কিলোমিটার দূরে বাংলাদেশের অনুভূতি খুঁজে পাওয়া যায় বলে জানিয়েছেন অনুষ্ঠানের অংশগ্রহণকারী একজন নারী।

বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বিভিন্ন স্তরের উদ্যমী প্রবাসী নারীদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। তবে আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকার কারণে অনেকেই অংশগ্রহণ করতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেন। তবে সবাই বাংলাদেশ দূতাবাসের এমন আয়োজনকে সাধুবাদ জানান।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews