1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঘাটাইলে সিএনজিসহ ৭টি ছাগল রেখেই পালালো চোর

  • শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৩০০ বার পড়া হয়েছে

ঘাটাইলে সিএনজিসহ ৭টি ছাগল রেখেই পালালো চোর

রেজাউল করিম রাজু, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি :

টাঙ্গাইলের ঘাটাইলে জনতার হাতে গণধোলাইয়ের ভয়ে সিএনজিসহ ৭টি ছাগল রেখেই পালালো চোর ও চালক । তবে কোথায় থেকে ছাগলগুলো চুরিকরে আনা হয়েছে তা এখনো জানা যায়নি।

শুক্রবার দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার আঠারোদানা এলাকায় শেখশিমুল মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় ময়েন উদ্দিন ড্রাইভারের ছেলে সেলিম ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে টাঙ্গাইলগামী একটি সিএনজি ঘাটাইল উপজেলার দিঘর ইউনিয়নের আঠারোদানা এলাকায় পৌছালে একটি দাড়িয়ে থাকা কলাবোঝাই অটোগাড়ির পিছনে ধাক্কা দিলে সিএনজি গাড়িটি সড়কের পাশেই উল্টে যায়।

এ সময় গাড়ির ভিতরে বসে থাকা মাক্স পরা একজন মহিলা সিএনজির নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা মহিলাকে টেনে তুললে মহিলা দৌরে পালিয়ে যায়। অন্যদিকে সিএনজি ড্রাইভারও চাবিসহ গাড়ি রেখে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গাড়ি থেকে ৫টি কালো কালারের ছাগল ও ২ টি বাদামি কালারের ছাগল উদ্ধারকরে। ছাগল গুলোর মুখে রশি দিয়ে বাদা ছিলো। পরে ঘটনাস্থল থেকে সিএনজিসহ ৭টি  ছাগল স্থানীয় আঠারো দানা এলাকার বাবলু খন্দকারের ছেলে রাশেদ খন্দকারের কাছে হেফাজতে দেয় এলাকাবাসী এবং পুলিশকে খবর দেয়।

পরে ঘাটাইল থানা পুলিশ এসে সিএজিসহ ৭টি ছাগল উদ্ধার করে থানায় নিয়ে যায়।এলাকাবাসীর ধারনা, ছাগলগুলো কোথাও থেকে চুরি করে নিয়ে যাচ্ছিল চোর চক্র। যার আনুমানিক মূল্য হবে ৭০,০০০/-(সত্তুর হাজার টাকা)।

ঘাটাইল থানার এস আই সাজাউল ইসলাম জানান, উদ্ধার হওয়া ৭টি ছাগল ও সিএনজি থানায় নেওয়া হয়েছে। গাড়ির মালিক ও ঘটনার সংশ্লিষ্টদের ধরতে অভিযান অব্যাহত আছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews