1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

খতনায় ভুল-সংকটে শিশুর জীবন,ক্লিনিক মালিকের বিরুদ্ধে মামলা

  • বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

খতনায় ভুল-সংকটে শিশুর জীবন,ক্লিনিক মালিকের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জের নবীগঞ্জে,নিবন্ধনহীন একটি হাসপাতালে খতনা করানো এক শিশুর জীবন সংকটের মুখে। গুরুতর অবস্থায় ওই শিশুকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসক ও ক্লিনিক মালিকের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা করেছে ভুক্তভোগীর পরিবার।

বুধবার (৬ মার্চ) সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজারের কেয়ার মেডিক্যাল সার্ভিসেসে এ ঘটনা ঘটে।মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজারে দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছে কেয়ার মেডিক্যাল সার্ভিসেস নামে একটি ব্যক্তি মালিকানাধীন হাসপাতাল।

কোনও নিবন্ধন ছাড়াই ২০১৬ সাল থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে। বুধবার সন্ধ্যায় সেখানে ১৩ বছর বয়সী ছেলেকে খতনা করাতে সেখানে যান ওই উপজেলার উত্তর ফরিদপুর গ্রামের আব্দুস শহিদের স্ত্রী পারভীন বেগম। পাঁচ হাজার টাকার বিনিময়ে খতনা করেন ডা. জহিরুল ইসলাম জয়।

কিন্তু খতনার সময় পুরুষাঙ্গের অতিরিক্ত মাংস কেটে ফেলায় মারাত্মক রক্তক্ষরণ শুরু হলে শিশুটিকে গুরুতর অবস্থায় সিলেট পাঠানো হয়। পরে এ বিষয়ে স্বজনরা হাসপাতালে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করে কর্তৃপক্ষ। এ ঘটনায় রাতেই নবীগঞ্জ থানায় সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল মালিকের বিরুদ্ধে মামলা করেছেন শিশুর চাচা হারুন মিয়া। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্বজনরা।

হাসপাতালটির পরিচালক রুহুল আমিন বলেন, রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় দ্রুত রোগীকে সিলেট পাঠানো হয়। আর দুর্ব্যবহার নয়, মোবাইল ফোনে ভিডিও ধারণকে কেন্দ্র করে বাগবিতণ্ডা হয়েছে।নবীগঞ্জ থানার ওসি মাসুক আলী জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews