1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়ন পেলেন আলহাজ্ব রুহুল আমিন

  • রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৮ বার পড়া হয়েছে
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন।  শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় অন্যদের সঙ্গে তাঁর  নাম ঘোষণা করা হয়। বিভিন্ন সূত্রে এ খবর জানা গেছে।
যোগাযোগ করা হলে দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন।
 
এদিকে জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত চেয়ারম্যান পদে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ ও জেলা যুব লীগের সাবেক সভাপতি ব্যবসায়ী সামিউল হক লিটন মনোনয়নপত্র তুলেছেন। এছাড়া ১ নম্বর সংরক্ষিত আসন থেকে কাজলেমা বেগম ও ২ নম্বর থেকে সাবিহা শবনম কেয়া, ১ নম্বর সাধারণ আসন-(সদর) থেকে আব্দুল হাকিম ও আবুল কামাল, ২ আসন (নাচোল) জাহাঙ্গীর আলম ও আব্দুল হক, ৩ নম্বর আসন  (গোমস্তাপুর) কবীর আহমেদ খান, ৪ নম্বর আসন  (ভোলাহাট) হুসনে আরা পাখি এবং আসন নম্বর -৫ (শিবগঞ্জ) জিয়াউল হক ও কামাল উদ্দিন মনোনয়নপত্র তুলেছেন। 
উল্লেখ্য, গত বৃহস্পতিবার মনোনয়ন ফরম তোলা ও জমা দেয়ার শেষ দিনে ৯ জন নেতা তাদের মনোনয়নপত্র আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডে জমা দেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews