1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোবাইলে গেম খেলতে বাধা দেয়ায় কিশোরের আত্মহত্যা

  • রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১২২ বার পড়া হয়েছে
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ সকালে ঘুম থেকে উঠেই মোবাইলে গেম খেলতে বসেছিলো কিশোর শাহ আলম (১৭)। তা দেখে তার মা বকাবকি শুরু করলে এবং এক পর্যায়ে মোবাইলটি তার হাত থেকে কেড়ে নিলে অভিমানে কিশোর শাহ আলম আত্নহত্যা করেছে। রোববার (১১ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার পুরাতন প্রসাদপুর মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত কিশোর ওই মহল্লার কাবির আলীর ছেলে।
নিহতের বাবা কাবির আলী জানান, প্রতিদিনের মত রোববার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে তার ছেলে শাহ আলম বাড়িতে ঘুম থেকে উঠে মোবাইলে গেম খেলছিলো। তখন তার মা তাকে কাজের কথা বলে। শাহ আলম তাতে কর্ণপাত না করলে তার মা তার হাত থেকে মোবাইলটি কেড়ে নেয়। এর কিছুক্ষণ পর নিজ ঘরের শয়ন কক্ষে ফ্যানের সাথে গলায় গামছা পেঁচিয়ে শাহ আলম আত্নহত্যা করে। আমরা জানতে পেরে পুলিশকে খবর দেই। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়।
কাবির আলী জানান, ছেলেটি অনেক জেদী। কারো বকাঝকা সহ্য করে না। সে অষ্টম শ্রেণীতে লেখাপড়ার পাশাপাশি স্থানীয় একটি ইলেকট্রনিক দোকানে কাজ শিখছে। আমি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের পিয়ন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার জানান, খবর পেয়ে এসআই মাহবুব সহ ঘটনাস্থলে উপস্থিত হই। নিহত কিশোরের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews